ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৫:১০:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

প্রতি রাতে ঐশ্বরিয়া-অভিষেককে ভাড়া গুণতে হচ্ছে ১১ লাখ টাকা!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫১ পিএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। তাদের কন্যা আরাধ্য। তার জন্মদিন উপলক্ষে মালদ্বীপে অবস্থান করছেন তারা। সেখান থেকে ইনস্টাগ্রামে আলাদা আলাদাভাবে ছবি শেয়ার করেছেন এই জুটি। তাতে জানা যায়, মালদ্বীপের বিলাসবহুল রিসোর্ট আমিল্লাতে উঠেছেন তারা।

এই বিলাসবহুল রিসোর্টে বিভিন্ন ধরনের ভিলা আছে। রিফ ওয়াটার পুল ভিলা, সানসেট ওয়াটার পুল ভিলা, লেগুন ওয়াটার পুল ভিলা আর মাল্টি বেডরুম রেসিডেন্স। বেশিরভাগ ভিলাতে প্রাইভেট সুইমিং পুল রয়েছে। যদিও জানা যায়নি, ঠিক কোন ভিলায় অবস্থান করছেন অভিষেক-ঐশ্বরিয়া।


আমিল্লা রিসোর্টের ওয়েবসাইট থেকে জানা যায়, এই রিসোর্টের সবচেয়ে কম খরচের ভিলার ভাড়া ৭৬ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮৭ হাজার ৬১৮ টাকা)। আর সবচেয়ে বড় ভিলায় থাকতে পারেন ২০ জন। যার ভাড়া বাবদ প্রতি রাতের জন্য গুণতে হয় ১০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ৫২ হাজার ৮৭৩ টাকা)।

তবে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ঐশ্বরিয়া-অভিষেক বিলাসবহুল ভিলায় উঠেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসে এক প্রতিবেদন জানা যায়, এই রিসোর্টে চার, ছয় আর আট বেডরুমের ভিলা রয়েছে। ছয় বেডরুমের এক রাতের ভাড়া ১৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ১৪ হাজার ২২ টাকা)।

রোববার (১৪ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভিলা থেকে বাইরের ভিউ ক্যামেরাবন্দি করেছেন ঐশ্বরিয়া-অভিষেক। যার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা। যার মধ্যে প্রাক্তন মিস ইন্ডিয়ার শেয়ার করা ছবিতে দেখা যায়, টুইন সুইমিং পুল, প্রাইভেট বিচ, যা ঘিরে আছে কিছু নারকেল গাছ।