প্রথম ছবি মুক্তির দিনই জীবনে ঘটেছিল বড় অঘটন: রানি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রবিবার
রানি মুখোপাধ্যায়
কথায় বলে যা চকচক করে তাই যে সব সময় সোনা হবে, এমনটা নয়। ফ্ল্যাশলাইটের ঝলকানি, পাপারাৎজির ভিড়, গ্ল্যামারাস দুনিয়ার বাইরে সেলেবদের ব্যক্তিগত জীবন মোটেও সব সময় কুসুমকোমল নয়। নানা অসুবিধার মধ্যে পড়তে হয় তাদেরও। ঠিক যেমনটা পড়তে হয়েছিল রানি মুখোপাধ্যায়কে।
সালটা ১৯৯৬। ‘রাজা কি আয়েগি বারাত’ ছবির হাত ধরে রানির বলি অভিষেক ঘটতে চলেছে। ছবি যে দিন মুক্তি পাবে, সেই দিনই অভিনেত্রীর জীবনে ঘটে অঘটন। ওই দিনই বাবা রাম মুখোপাধ্যায়ের তড়িঘড়ি বাইপাস সার্জারি করাতে হয়। একে প্রথম বলিউড ছবি মুক্তির দিন, অন্যদিকে বাবার অসুস্থতা, সে সময় রানির জীবনে ঝড় যে বেশ ভালভাবেই বয়ে গিয়েছিল, তা আন্দাজ করাই যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে রানি বলেন, “বেশ কিছু দিন ধরেই বাবা ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। যে দিন আমার প্রথম ছবি মুক্তি পাওয়ার কথা, সে দিনই বাবার বাইপাস সার্জারি হয়। বাবা চেয়েছিলেন আমার ছবি মুক্তির পরেই অস্ত্রোপচার করাতে। কিন্তু তার অসুস্থতা এতটাই বেড়ে গিয়েছিল যে, বাধ্য হয়েই ওই দিনই তার অস্ত্রোপচার করতে হয়।”
রানি যোগ করেন, “অপারেশন হওয়ার দু’তিন দিন পর বাবার জ্ঞান আসে। জ্ঞান ফেরার পরই তার প্রথম কথা, সিনেমা কেমন চলছে, দর্শকদের কেমন লেগেছে?”
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি না গিয়ে হুইলচেয়ারে করে মেয়ের প্রথম ছবি দেখতে চলে গিয়েছিলেন রাম মুখোপাধ্যায়। সিনেমা হলে দর্শকদের প্রতিক্রিয়া দেখে চোখের জল ধরে রাখতে পারেননি রাম। শিশুর মতো কেঁদে ফেলেছিলেন। “বাবার সেই প্রতিক্রিয়ার কথা কোনও দিনও ভুলতে পারব না”, বললেন রানি।
‘রাজা কি আয়েগি বারাত’ বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছিল। রানির অভিনয়ও প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে। প্রথম ছবির পর থেকেই রানিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘বাদল’, ‘মেহেন্দি’, ‘চলতে চলতে’, ‘হাম তুম’ একের পর এক হিট জমা হতে থাকে তার ঝুলিতে।
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা







