প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে মেক্সিকো
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ৩ জুন ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
মেক্সিকোর জাতীয় নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থী ক্লদিয়া শিনবাউম ঐতিহাসিক জয়ের মাধ্যমে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, কেন্দ্রফেরত জরিপে এমন ধারণা পাওয়া গেছে।
জরিপকারীদের পূর্বাভাস অনুযায়ী, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ৬১ বছর বয়সী সাবেক এই মেয়র রোববারের নির্বাচনে ৫৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হবেন।
এমনটি হলে মেক্সিকোর ক্ষমতাসীন মোরেনা পার্টির প্রাথী শিনবাউম তার প্রধান প্রতিদ্বন্দ্বী সেনেটর ও ব্যবসায়ী শোচিত গালভেজকে বড় ব্যবধানে হারাতে যাচ্ছেন।
মোরেনা পার্টি ইতোমধ্যে জয় দাবি করলেও গালভেজ তার সমর্থকদের আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। সোমবারের শুরুতেই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এ নির্বাচনে দেশটির ভোটাররা মেক্সিকোর কংগ্রেসের সব সদস্যদের এবং আটটি রাজ্যের গভর্নরদেরও নির্বাচিত করছেন। পাশাপাশি এদিনের ভোটে মেক্সিকো সিটির স্থানীয় সরকারও নির্বাচিত হবে।
এসব নির্বাচনের প্রচারণা চলাকালে মেক্সিকোজুড়ে একের পর এক সহিংস হামলার ঘটনা ঘটেছে। সহিংসতায় ২০ জনেরও বেশি স্থানীয় প্রার্থী নিহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে। তবে এসব হামলার ঘটনায় ৩৭ জনেরও বেশি নিহত হয়েছেন।
শিনবাউম একজন বিজ্ঞানী। তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়রের দায়িত্বপালন করেছেন। তিনি দেশটির বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের আর্শীবাদপুষ্ট প্রার্থী।
প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদরের দল মোরেনার সভাপতি মারিও দেলগাদো শিনবাউমের প্রত্যাশিত জয় নিয়ে উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘এটি আমাদের দেশের ইতিহাসে একটি চমৎকার মুহূর্ত।’
লোপেজ ওব্রাদর ২০১৮ সাল থেকে মেক্সিকোর ক্ষমতায় ছিলেন। তিনি আর শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কারণ মেক্সিকোর সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট শুধু ছয় বছরের এক মেয়াদেই ক্ষমতায় থাকতে পারেন।
শিনবাউম বিদায়ী প্রেসিডেন্ট ওব্রাদরের অনেকগুলো সফল কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি নিজের প্রতিশ্রুতিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন। গত ছয় বছরে লাখ লাখ মেক্সিকান কীভাবে দারিদ্র থেকে বের হয়ে এসেছেন মোরেনা পার্টি প্রচারণায় তাতেই বিষয়টিতেই বেশি জোর দিয়েছে।
মোরেনা বলেছে, ন্যূনতম মজুরি দ্বিগুণেরও বেশি করার মতো নীতির কারণে দারিদ্র্যের মধ্যে বসবাসকারী মানুষের সংখ্যা হ্রাস পাচ্ছে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ











