প্রথম প্রস্তুতি ম্যাচে হারলো বাংলাদেশ নারী দল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে হেরে গেছে বাংলাদেশ নারী দল। ইংল্যান্ড নারী দলের কাছে ১০৯ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।
লিংকন গ্রিনেরটস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ নারী দল। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩১০ রানের পহাড় গড়ে ইংলিশরা।
দলের পক্ষে ন্যাট সিভার সর্বোচ্চ ১০৮ রান করেন। বাংলাদেশের পক্ষে নাহিদা আকতার ৩টি, সুরাইয়া আজমিন-রিতু মনি ২টি করে উইকেট শিকার করেন। ১টি করে উইকেট নেন রুমানা আহমেদ-লতা মন্ডল।
৩১১ রানের বড় টার্গেটে খেলতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। তিন নম্বরে নামা শারমিন আকতার এক প্রান্ত ধরে বড় ইনিংস খেলেছেন। ১৩৭ বল খেলে ৪টি চারে দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন তিনি।
ওপেনার শামিমা সুলতানার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান। দলের আর কোন ব্যাটাররা ২০ রানের কোটা স্পর্শ করতে পারেননি। ফলে ৪৯ দশমিক ৪ ওভারে ২০১ রানে অলআউট হয় বাংলাদেশ।
আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে নারীদের ১২তম ওয়ানডে বিশ^কাপ। এবারই প্রথম ওয়ানডে বিশ^কাপে খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আগামী ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর আরও ৬টি ম্যাচ খেলবে তারা। টুর্নামেন্টের প্রথম রাউন্ড হবে লিগ পদ্ধতিতে। লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালের খেলার টিকিট পাবে। ক্রাইস্টচার্চে ৩ এপ্রিল ফাইনাল দিয়ে শেষ হবে আসর।
মূল মঞ্চে নামার আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচ।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





