ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৩:২৬:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

প্রথম বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চায় নারী ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারী ওয়ানডে বিশ্বকাপের বারোতম আসর এবার অনুষ্ঠিত হচ্ছে নিউজিল্যান্ডে। এর মধ্যে অংশ নেয়া আট দলের একটি বাংলাদেশ। এবারই প্রথমবারের মত বিশ্বকাপে অংশ নিচ্ছে বাঘিনীরা। এ নিয়ে ব্যাপক আশা বাদী তারা জানালেন স্মরণীয় করে রাখতে চায় প্রথমবারের মত অংশ নিতে পারা বিশ্বকাপটিকে।


রোববার আইসিসির পেজে দেয়া বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানার এক সংবাদ সম্মেলনের ভিডিওতে স্পষ্ট তার উচ্ছ্বাস দেখা গিয়েছে। কথাতেও আত্মবিশ্বাসের শক্তি, দারুণ কিছু করার প্রত্যয়। স্বপ্নটা যে অনেক দিনের!

সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, আমরা এই বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখতে চাই। কারণ এটা আমাদের প্রথম বিশ্বকাপ। এখানে নিজেদের সেরাটা দিতে চাই। আমাদের অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা আমার (অধিনায়ক) কাজটাকে সহজ করে দেয়। তারা জানে, আমার দলে তাদের কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মূল ম্যাচে কী করতে হবে সেটাও তাদের জানা।

কেবল অভিজ্ঞদের নয়, নিগার সুলতানার ভরসা আছে তরুণদের ওপরও, আমার মনে হয় অনেক তরুণ খেলোয়াড় আছে যারা ভালো করেছে গত কয়েক মাসে। অনেক অলরাউন্ডার আছে, তারা শেষ টুর্নামেন্টে ভালো এফোর্ট দিয়েছে। আশা করি, মূল ম্যাচে আমরা ভালো করবো।

বিশ্বকাপ খেলতে কতটা মরিয়া ছিলেন, সেটাও স্পষ্ট করেই বলেছেন নিগার সুলতানা, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই কঠোর পরিশ্রম করে যাচ্ছি। কারণ জানতাম এটাই আমাদের সেরা সুযোগ। যখন কোয়ালিফায়ারে গিয়েছি, নিজেরা একে-অন্যকে বলেছি, এটাই আমাদের সেরা সুযোগ। কারণ এটা আমাদের সেরা স্কোয়াড। এ দলটিকে কাজে লাগিয়ে দেখাতে হবে আমাদের সাফল্য।

বিশ্বের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, এটা দেখানোর তাড়নাও আছে জ্যোতিদের, আমাদের বিশ্বকাপে আসতেই হতো। কারণ চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও ওয়ানডেতে একটাও পারিনি। আমার মনে হয় এটাই দেখানোর বড় সুযোগ আমরা বিশ্বের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।

উল্লেখ্য, আগামী ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাঘিনীদের বিশ্বকাপ মিশন। এর আগে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ।