প্রথমবার চাঁদে পাড়ি দেবেন কোনো নারী মহাকাশচারী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৮ পিএম, ২৫ আগস্ট ২০২৩ শুক্রবার
ক্রিস্টিনা হামোক কচ।
চন্দ্রজয় করেছে ভারত। চাঁদের দেশের নানা রহস্য উন্মোচনের অপেক্ষায় আকুল মানবজাতি। তাই আবার চন্দ্রাভিযানে শামিল হচ্ছে নাসা। এই প্রথম চাঁদে পাঠানো হবে কোনও নারী মহাকাশচারীকে। অর্থাৎ, এবার চন্দ্রলোকেও নারীশক্তির উদ্যাপন। এই সিদ্ধান্ত নিয়েছে নাসা। ভারতের চন্দ্রাভিযানের পর এখন সে দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
১৯৬৯ সালে প্রথমবার চাঁদের মাটিতে পা রেখেছিলেন মহাকাশচারী নীল আর্মস্ট্রং। তার সঙ্গেই চন্দ্রভূমে নেমেছিলেন এডুইন অলড্রিন। তবে সেই নিয়ে বিতর্কও রয়েছে। এরপর ১৯৭২ সালে অ্যাপোলো ১৭-এর কমান্ডার ইউজিন সার্নান চাঁদের মাটিতে হেঁটেছিলেন। সেই শেষবার কোনও মহাকাশচারী চাঁদে হেঁটেছিলেন।
তবে তারা সকলেই পুরুষ মহাকাশচারী। এই প্রথম চাঁদে পাড়ি দেবেন কোনও নারী মহাকাশচারী। সেই অভিযান সফল করাই এখন পাখির চোখ নাসার। ২০২৪ সালের নভেম্বর মাসে এই অভিযান করার কথা।
তার নাম ক্রিস্টিনা হামোক কচ। তিনিই প্রথম নারী মহাকাশচারী হিসাবে চাঁদের মাটিতে পা রাখতে চলেছেন। এই অভিযানে বিশেষজ্ঞ হিসাবে নিযুক্ত করা হয়েছে ক্রিস্টিনাকে।
ক্রিস্টিনার সঙ্গে অভিযানে শামিল হবেন আরও তিন মহাকাশচারী। তারা হলেন জেরেমি হানসেন, ভিক্টর গ্লোভার এবং রিড ওয়াইজম্যান।
১০ দিন ধরে তারা চন্দ্রলোকে ঘুরে বেড়াবেন। মহাকাশ বিজ্ঞানের অগ্রগতির জন্য ১০ দিনের আটেমিস-২ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে নাসা।
প্রথম নারী মহাকাশচারী হিসাবে চাঁদে পাড়ি! যতটা রোমাঞ্চকর, ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ। তবে মহাকাশচারী হিসাবে এমন সুবর্ণসুযোগ পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ক্রিস্টিনা।
ক্রিস্টিনা বলেছেন, ‘‘খুবই সম্মানিত বোধ করছি। যখনই অভিযানের কথা ভাবছি, দারুণ লাগছে। বিশ্বের অন্যতম শক্তিশালী রকেটে চড়ে যাচ্ছি আমরা। চাঁদে পাড়ি দেব।’’
১৯৭৯ সালের ২৯ জানুয়ারি মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসে জন্ম ক্রিস্টিনার। তার বেড়ে ওঠা নর্থ ক্যারোলিনার জ্যাকসিনভিলে।
ছোট থেকেই ক্রিস্টিনার স্বপ্ন ছিল মহাকাশচারী হবেন। সেই মতোই নিজের লক্ষ্যপূরণ করেছেন তিনি।
১৯৯৭ সালে নর্থ ক্যারোলিনা স্কুল অফ সায়েন্স অ্যান্ড ম্যাথেমেটিক্স থেকে স্নাতক পাশ করেন ক্রিস্টিনা। পরে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পদার্থবিদ্যায় স্নাতক পাশ করেন তিনি। পরে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পাশ করেন।
২০০১ সালে নাসা অ্যাকাডেমি প্রোগ্রামে যোগ দেন। নাসায় ক্রিস্টিনার সফর শুরু ২০১৩ সাল থেকে।
২০১৯ সালে প্রথম বার মহাকাশে পাড়ি দিয়েছিলেন ক্রিস্টিনা। ছ’টি স্পেসওয়াকের অভিজ্ঞতা রয়েছে তার। মোট ৪২ ঘণ্টা ১৫ মিনিট স্পেসওয়াক করেছেন তিনি। মহাকাশে মোট ৩২৮ দিন কাটিয়েছেন ক্রিস্টিনা।
মহাকাশ ঘুরেছেন। এবার গন্তব্য চাঁদ। চন্দ্রলোকে পা দিয়ে এ বার নতুন ইতিহাস তৈরির পথে ক্রিস্টিনা। সেই মাহেন্দ্রক্ষণের দিকে তাকিয়ে গোটা বিশ্ব।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


