প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে জাবের-রিবাকিনা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
দেখতে দেখতে শেষের পথে উইম্বলডন টেনিসের এবারের আসর। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে নারী এককের ফাইনালের লাইনআপ। প্রথমবারের মতো ফাইনালে কোর্টে নামবেন তিউনিসিয়ার ওন্স জাবের ও কাজাখাস্তানের এলেনা রিবাকিনা।
বৃহস্পতিবার সেন্টার কোর্টে হওয়া দুই সেমিফাইনালে জিতেছেন জাবের ও রিবাকিনা। উইম্বলডনের সাবেক চ্যাম্পিয়ন সিমোনা হালেপকে সরাসরি সেটে হারিয়েছেন রিবাকিনা। ওন্স জাবেরের জয় জার্মানির টাটিয়ানা মারিয়ার বিপক্ষে।
প্রথম সেমিফাইনালে রিবাকিনার সামনে দাঁড়াতেই পারেননি হালেপ। টানা ১২ ম্যাচ জয়ের সুখস্মৃতি নিয়ে খেলতে নেমে প্রথম দুই সেটেই হেরে যান ৩-৬, ৩-৬ পয়েন্টে। হালেপের বিদায়ঘণ্টা বাজিয়ে কাজাখাস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছেন রিবাকিনা।
অন্যদিকে জমে উঠেছিল জাবের ও মারিয়ার ফাইনালের টিকিট পাওয়ার লড়াই। প্রথম সেটে জাবের জেতেন ৬-২ পয়েন্টে। ঘুরে দাঁড়িয়ে ৬-৩ পয়েন্টে দ্বিতীয় সেট জেতেন মারিয়া। তবে শেষ সেটে ৬-১ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যান জাবের।
শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবেন জাবের ও রিবাকিনা। দুজনের সামনেই প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম জয়ের হাতছানি।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






