প্রথমবারের মতো ওয়েব সিরিজে মিম
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার
ফাইল ছবি
প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। সিরিজটির নাম ‘বিউটি অ্যান্ড বুলেট’। এটি নির্মাণ করবেন অনিমেষ আইচ। গল্প মারুফ রেহমানের। চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ ও মারুফ রেহমান।
এ প্রসঙ্গে মিম বলেন, ‘প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছি। অনিমেষ দাদার নির্দেশনায় আশা করছি এটি খুব ভালো একটি কাজ হবে। কারণ তিনি গুণী একজন পরিচালক। যার প্রমাণ এর আগে দর্শক পেয়েছেন। আশা করছি, ওয়েব সিরিজেও দর্শক নতুন অনিমেষ আইচকে খুঁজে পাবেন।’
এদিকে গত ২৬ ডিসেম্বর মিম শেষ করেছেন কলকাতার নতুন একটি সিনেমা ‘থাই কারি’র কাজ। এটি নির্মাণ করেছেন অঙ্কিত আদিত্য। এই সিনেমায় তিনি মায়া চরিত্রে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে আছেন সোহম। এই নিয়ে সোহমের বিপরীতে মিমের দ্বিতীয়বার কোন সিনেমায় কাজ করা হলো।
মিম বলেন, ‘থাই কারি সিনেমায় মায়া চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। পুরো ইউনিট আমাকে ভীষণ সহযোগিতা করেছে। আমি আমার নতুন এই সিনেমা নিয়েও খুব আশাবাদী।’
মিম এরইমধ্যে শেষ করেছেন গোলাম সোহরাব দোদুল পরিচালিত প্রথম সিনেমা ‘সাপলুডু’র কাজ। এতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত তারেক শিকদার পরিচালিত ‘দাগ’ সিনেমাটি। মিম প্রয়াত খালিদ মাহমুুদ মিঠু পরিচালিত ‘ জোনাকীর আলো’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
মিম বলেন, ‘২০১৯ সালটা আমার জন্য চ্যালেঞ্জের বছর। নিজেকে নতুনভাবেভালো ভালো সিনেমায় দর্শককের সামনে তুলে ধরার চেষ্টা থাকবে আমার। সবাই আমার জন্য, আমার বাবা, মা ও বোনের জন্য দোয়া করবেন।
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি







