প্রধানমন্ত্রী চাইলে সমাপনী পরীক্ষা উঠে যাবে: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫০ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে সমাপনী পরীক্ষা তুলে দিয়ে প্রাথমিক শিক্ষাকে ৮ম শ্রেণি পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে ৮ম শ্রেণিতে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। এই জন্য ৫ম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের ফাইল মন্ত্রণালয়ে চালাচালি হচ্ছে। প্রধানমন্ত্রী চাইলে এই পরীক্ষা তুলে দিয়ে প্রাথমিক শিক্ষাকে ৮ম শ্রেণি পর্যন্ত করা হবে।
রবিবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে সমাপনী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশজুড়ে সুষ্ঠুভাবে সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা শিক্ষার্থীদের মনে সাহস যোগানোর পাশাপাশি বৃত্তির ব্যবস্থাও আছে। তবুও শিক্ষানীতিমালা-২০১০ অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে ৮ম শ্রেণিতে উন্নীত করা হচ্ছে।
প্রশ্নফাঁসের বিভ্রান্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই পরীক্ষা সুন্দরভাবে শেষ করতে মনিটরিং সেলের সাথে জেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়। কোনোভাবে যেন প্রশ্নফাঁস না হয়, সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি করছে। পরীক্ষার আগে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে- প্রশ্নফাঁসের গুজব ছড়ানো কয়েকটি লিংক শনাক্ত করে, তাদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা থাকছে কি না, এমন প্রশ্নের উত্তরে জাকির হোসেন বলেন, পরীক্ষা থাকবে কি না, সেই সংক্রান্ত ফাইল মন্ত্রণালয়ে চালাচালি করা হচ্ছে। সব প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণি পর্যন্ত উন্নীত করার পর এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




