প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন খুলনার ৯২২ গৃহহীন পরিবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২২ জানুয়ারি ২০২১ শুক্রবার
ছবি: সংগৃহীত
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন পরিবারকে ঘরসহ জমি প্রদান কার্যক্রমের অংশ হিসেবে খুলনার ৯টি উপজেলায় প্রথম পর্যায়ে ৯২২টি পরিবারকে দ্বি-কক্ষবিশিষ্ট নবনির্মিত ঘরসহ জমি প্রদান করা হচ্ছে।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। তখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে খুলনার ডুমুরিয়ার প্রত্যন্ত কাঁঠালতলা গ্রামে সরাসরি উপকারভোগীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ডুমুরিয়ায় স্যাটেলাইট টিম সংযোগ কার্যক্রমও সম্পন্ন করেছে।
শুক্রবার (২২ জানুয়ারি) খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এসব তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ হেলাল হোসেন বলেন, খুলনায় ‘ক’ শ্রেণির তালিকাভুক্ত ভূমিহীন গৃহহীন ৫ হাজার ৮৮টি পরিবারকে পর্যায়ক্রমে ঘর দেওয়া হবে। খুলনাকে বিশেষ প্রাধান্য দিয়ে সরাসরি উপকারভোগীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী। যেহেতু ডুমুরিয়ার আটলিয়া কাঁঠালতলার প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থা ভালো না থাকায়, উচ্চক্ষমতা সম্পন্ন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে সংযুক্ত হবেন।
এসময় আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক নেতা মুন্সী মাহবুব আলম সোহাগ, হাসান আহমেদ মোল্লা, মকবুল হোসেন মিন্টু উপস্থিত ছিলেন।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



