প্রধানমন্ত্রীর দূরদর্শীতার ফলে করোনায় দেশের অর্থনীতি সচল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে করোনাকালেও দেশের অর্থনীতিকে সচল রাখা সম্ভব হয়েছে। এ সময়ে নারী, শিশু ও যুব উন্নয়নে যে নেতিবাচক প্রভাব পরেছে, তা থেকে বেরিয়ে আসার জন্য উদ্ভাবনী সমাধান খুঁজতে হবে।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হওয়ায় সচেতনতামূলক কার্যক্রম অভিভাবক, কমিউনিটি প্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রীদের মাঝে বিস্তার জরুরি।
আজ রোববার সংসদ ভবনস্থ শপথ কক্ষে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর কারিগরি সহায়তায় সংসদ সচিবালয় থেকে বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় গঠিত বাংলাদেশ এসোসিয়েশন অফ পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি)-র ৩টি উপ-কমিটির ২য় যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, এসপিসিপিডি প্রকল্পের যথাযথ বাস্তবায়নে সংসদ সদস্যরা অত্যন্ত দায়িত্বশীল ও প্রতিশ্রুতিশীল হয়ে কাজ করছেন। ২০২২ সাল থেকে ইউএনএফপিএ যে প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে তাতে সংসদের বর্তমান প্রকল্পের প্রতিফলন থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন ।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে করোনা অতিমারির সময়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখা সম্ভব হয়েছে। তার ঐকান্তিক প্রচেষ্টায় দেশের মানুষের সার্বিক সুরক্ষা নিশ্চিত হয়েছে। বর্তমান সরকার অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা, আইসিটি প্রশিক্ষণ, ই-কমার্স ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত প্রশিক্ষণসহ ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করে চলেছেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সামনের দিকে এগিয়ে যেতে উপকমিটির সদস্যদের সুচিন্তিত মতামত ও উদ্ভাবনী পরামর্শ জরুরি, কেননা এর মাধ্যমে আগামী দিনের লক্ষ্য নির্ধারিত হবে। দেশের অনেক অঞ্চলে এখনো প্রকল্প কার্যক্রম শুরু করা যায়নি। প্রত্যন্ত অঞ্চল ও হাওর এলাকাগুলোতে উপ-কমিটির কর্মকান্ড বিস্তৃত করতে প্রকল্প কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।
সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজের সভাপতিত্বে সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার , ফখরুল ইমাম এমপি, শামসুল হক টুকু এমপি, রুহুল হক এমপি বক্তব্য রাখেন।
সভায় উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, আরমা দত্ত এমপি, শামীমা আক্তার খানম এমপি উপস্থিত ছিলেন।
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








