ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৯:১৫:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

প্রধানমন্ত্রীর নামের ৭৫২টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা ৭৫২ ফেসবুক অ্যাকাউন্টসহ এক হাজার ৩৩২টি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)।

শুক্রবার এনটিএমসি`র এক কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি জানান, একটি সংঘবদ্ধ কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব সৃষ্টি ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এসব অ্যাকাউন্ট খুলেছিল। আর এ কারণে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নামে পরিচালিত ৭৫২ আইডিসহ এক হাজার ৩৩২টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ করার উদ্যোগ গ্রহণ করে।

এ ছাড়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর নামে ফেসবুকে পরিচালিত অনুমোদনবিহীন ২৮৮টি পেজ, ২৮টি গ্রুপ ও ৭১টি আইডি মুছে ফেলা হয়েছে।

-জেডসি