প্রধানমন্ত্রীর নির্দেশে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সুবীর নন্দীকে
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৭ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে। আগামীকাল সোমবার (২৯ এপ্রিল) এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হবে এই শিল্পীকে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
গেল ১৪ এপ্রিল শ্রীমঙ্গল থেকে ঢাকা ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলে সুবীর নন্দীকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএএইচ) ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরে পুনরায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। ৩-৪ মিনিটের চেষ্টার পরে হৃদযন্ত্র সচল হলে নন্দিত এই সঙ্গীতশিল্পীকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এরপর থেকে সুবীর নন্দী সেখানেই চিকিৎসাধীন আছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে আরও জানা গেছে, ১৯ এপ্রিল সন্ধ্যায় গণভবনে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, রফিকুল আলম ও ডা. সামন্তলাল সেন। তারা সুবীর নন্দীর চিকিৎসা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এসময় প্রধানমন্ত্রী তাদের জানান, এর আগে ১৯৯৮ সালেও সুবীর নন্দীকে উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা করেছিলেন তিনি।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শিল্পীর মেডিকেলের সব কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর জন্য এবং সেখানকার বিশেষজ্ঞদের মতামত নেয়ার জন্য ডা. সামন্তলাল সেনকে নির্দেশ দেন। সে অনুযায়ী ব্যবস্থার অংশ হিসেবেই আগামীকাল সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে।
একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে। তবে চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







