প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: মতিয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও সুনিপুনভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনার মাধ্যমে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায়ের একজন কর্মীর অবস্থাও জানার চেষ্টা করছেন বলে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের মহামারির সময় অনেক মানুষের কাছে মোবাইলে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, যারা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছেন যে তাদের নামও বঙ্গবন্ধু কন্যা জানেন।
আজ শনিবার শহরের দেওয়ানপাড়া ফৌজদারী মোড়ে আয়োজিত জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মতিয়া চৌধুরী।
পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ এমপি ও ইঞ্জিনিয়ার মোজাফফর আহমেদ এমপি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ও বিএনপি নেতৃত্বাধীন সরকারের মধ্যে তুলনা করে বেগম মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদের সরকারের সময় ব্যাপকভাবে দেশে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। কিন্তু প্রহসনের নির্বাচনের মাধ্যমে পরবর্তী নির্বাচনের মাধ্যমে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর উন্নয়নের পথকে রুদ্ধ করে দেয়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও সেই পথ অনুসরণ করে। তিনি বলেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে যেমন নিরক্ষরমুক্ত করেছিল, তেমনিভাবে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছিল।
মতিয়া বলেন, আগে কোন সরকারই দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা চিন্তাই করে নি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের চলমান উন্নয়ন কর্মকান্ডকে অব্যাহত রাখতে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি।
ডা. দীপু মনি বলেন, আগামীকাল থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। তিনি বলেন, অনেক দেশ তাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেও করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার জন্য সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা আবারো বন্ধ করে দিয়েছিল।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


