প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে ফারিণ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ পিএম, ২৫ অক্টোবর ২০২৩ বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিণ
এসময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের এবারের বিদেশ ভ্রমণটা অন্যরকম হলো। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ফ্লাইটে বিদেশে গেলেন তিনি।
গতকাল মঙ্গলবার সকালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ওই ফ্লাইটে তার সঙ্গে ছিলেন ফারিণ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
সুন্দর সেই মুহূর্তটি ফ্রেমবন্দি করতে ভোলেননি তাসনিয়া ফারিণ। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি স্থিরচিত্র শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে থাকতে পেরে আমি খুবই ভাগ্যবান। তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি মহিলাদের একজন।’
ক্যাপশনে ফারিণ আরও উল্লেখ লেখেন, ‘ছবিটা আরেকটু ভালো হতে পারত, তবুও আমি তার সঙ্গে দেখা হওয়াতে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এছাড়া আজ বিকেলে বাংলাদেশ বিমানের পাইলটদের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন ফারিণ। তাদের আতিথেয়তায় মুগ্ধ অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘মনোমুগ্ধকর আতিথেয়তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ। ১৪ ঘণ্টা যেন ১৪ মিনিটেই কেটে গেল। আবারও আপনাদের সঙ্গে ভ্রমণের আশায় আছি।’
অভিনেত্রী ফারিণকে প্রায়শই বিভিন্ন দেশে ঘুরতে দেখা যায়। এবার তিনি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরসঙ্গী ছিলেন কি না— তা নিশ্চিত হওয়া যায়নি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










