প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার বৈঠক
আপডেট: ১০:১৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫ শনিবার
স্টাফ করেসন্ডেন্ট,উইমেননউজ২৪.কম,
ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শনিবার দুপুরে তার বাসভবন গণভবনে মমতা বন্দোপাধ্যায় দেখা করেছেন।এসময় দু’জনের দীর্ঘ সাক্ষাতে দুই বাংলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসব আলোচনার মধ্যে অন্যতম ছিল তিস্তার পানিবণ্টন ও সীমান্ত চুক্তি বিষয়।
আলোচনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তার পানিবণ্টনের ব্যাপারে তার ইতিবাচক ভূমিকা থাকবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্থ করে বলেছেন, পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে ইলিশ সরবরাহ কমে যাচ্ছে। পদ্মার ইলিশ আরও বেশি করে পেতে চায় পশ্চিমবঙ্গের মানুষ।
তার এই কথার জবাবে শেখ হাসিনা বলেন,পানি এলে ইলিশ যাবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন-আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ভারতের সংসদের (লোকসভা) অধিবেশনে সীমান্ত চুক্তি অনুমোদন হয়ে যাবে। একইসঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে তিনি সবসময় ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবেন বলে প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন।
অমর একুশে পালনের জন্য তাকে আমন্ত্রণ জানানোয় মমতা প্রধানমন্ত্রী ও তার সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আপ্লুত, আমি ধন্য। মহান একুশের অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রণ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ।২১.০২.২০১৫
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











