প্রবল বর্ষণে চীনে নিহত ১০, নিখোঁজ ১৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৩ এএম, ৬ আগস্ট ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
চীনের রাজধানী বেইজিংয়ের সংলগ্ন প্রদেশ হেবেইয়ে প্রদেশে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে ১০ জন মারা গেছেন, এবং এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৮ জন। শুক্রবার রাত থেকে শনিবার সারা দিন হেবেইয়ে বৃষ্টি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
চীনের দুর্যোগ মোকবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা শনিবার দুপুর পর্যন্ত হেবেইয়ের বন্যা ও ভূমিধস কবলিত বিভিন্ন স্থান থেকে স্থান থেকে ১ কোটি ১৫ লাখ মানুষকে উদ্ধার করেছেন বলে জানা গেছে। চীনের আবহাওয়া দপ্তর ইতোমধ্যে হেবেইয়ের বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে ‘লাল সতর্ক সংকেত’ জারি করেছে।
গত জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে চলতি সপ্তাহ পর্যন্ত চীনের যেসব প্রদেশে ঘন ঘন প্রবল বর্ষণ-বন্যা ও ভূমিধস হয়েছে, সেসবের মধ্যে হেবেই অন্যতম।
বার্তাসংস্থা এএফপির একটি দল সরেজমিনে ঘুরে দেখেছে। এএফপির ছবি ও ভিডিওচিত্রগুলোতে দেখা গেছে, প্রদেশের বিভিন্ন জেলার আবাসিক এলাকগুলো রীতিমতো ঢেউ খেলছে বন্যার পানি, ব্যাপকমাত্রায় ঘটেছে অবকাঠামগত বিপর্যয় এবং সড়কগুলো রীতিমতো নদীতে পরিণত হয়েছে।
উপদ্রুত বিভিন্ন এলাকায় যারা এখনও নিজের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে ভয় পাচ্ছেন, তাদেরকে নৌকার মাধ্যমে ইন্সট্যান্ট নুডুলস, রুটি ও খাবার পানি পৌঁছে দিচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা।
গত জুনের শুরু থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত টানা তাপপ্রবাহে রীতিমতো পুড়েছে বেইজিংসহ চীনের বিভিন্ন অঞ্চল। তারপর জুলাইয়ের শেষে দিকে সুপার টাইফুন দকসুরির প্রভাবে রাজধানীসহ দেশটির বিভিন্ন এলাকায় শুরু হয়েছে টানা বৃষ্টি।
চীনের জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হিটস্ট্রোক, তাপপ্রবাহজনিত সমস্যা, বন্যা ও ভূমিধস জাতীয় প্রাকৃতিক দুর্যোগের কারণে কেবল জুলাই মাসেই চীনে মৃত্যু হয়েছে ১৪২ জনের।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






