প্রশংসায় ভাসছেন আইরিশ লেখিকা স্যালি রুনি
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
ইসরায়েল বয়কট আন্দোলনে সমর্থন জানিয়ে প্রশংসায় ভাসছেন আইরিশ লেখিকা স্যালি রুনি। তার নতুন বই হিব্রু ভাষায় অনুবাদ করতে চেয়েছিল একটি ইসরায়েলি প্রতিষ্ঠান। কিন্তু ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি আচরণের প্রতিবাদে প্রস্তাবটিতে সোজা না বলে দিয়েছেন তিনি। আর তাতেই ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পাচ্ছেন এ লেখিকা।
গত ৭ সেপ্টেম্বর বের হয়েছে রুনির নতুন উপন্যাস ‘বিউটিফুল ওয়ার্ল্ড, হোয়্যার আর ইউ’। এটি হিব্রু ভাষায় অনুবাদের স্বত্ত্ব কিনতে চেয়েছিল ইসরায়েলভিত্তিক প্রতিষ্ঠান মোদান। কিন্তু এতে রাজি হননি আইরিশ লেখিকা।
এরপর খবর ছড়ায়, স্যালি রুনি হিব্রু ভাষায় তার নতুন বই অনুবাদ করতে দিতে চান না। এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে সম্প্রতি বিবৃতি দিয়েছেন তিনি।
বিবৃতিতে রুনি জানিয়েছেন, তিনি তার বই হিব্রু ভাষায় অনুবাদের বিপক্ষে নন। শুধু ইসরায়েলি দখলদারিত্বের সমর্থক কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তা করতে দেবেন না।
লেখিকা বলেছেন, তার রাজনৈতিক দর্শনের সঙ্গে মিল রয়েছে, এমন কোনো প্রতিষ্ঠান ‘বিউটিফুল ওয়ার্ল্ড, হোয়্যার আর ইউ’ হিব্রু ভাষায় অনুবাদ করলে তিনি অত্যন্ত সম্মানিতবোধ করবেন।
রুনি বলেছেন, তার আগের দুটো উপন্যাস ‘কনভারসেশনস উইথ ফ্রেন্ডস’ (২০১৭) ও ‘নরমাল পিপল’ (২০১৮) হিব্রু ভাষায় অনুদিত হয়েছিল। তবে আপাতত এই অনুবাদ স্বত্ত্ব কোনো ইসরায়েলি প্রকাশনা সংস্থার কাছে বিক্রি করবেন না।
ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব প্রসঙ্গে হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক এক প্রতিবেদনের কথা উল্লেখ করে আইরিশ লেখিকা বলেন, ফিলিস্তিনিপন্থি বিডিএস (বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংকশনস) আন্দোলনে সমর্থন জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
রুনি বলেছেন, তার নতুন উপন্যাস হিব্রু ভাষায় অনুবাদের সুযোগ এখনো উন্মুক্ত। বিডিএস আন্দোলনের শর্তগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এমন কারও কাছে স্বত্ত্ব বিক্রির সুযোগ পেলে তিনি খুবই খুশি ও গর্বিত হবেন।
এমন সিদ্ধান্তের কারণে স্যালি রুনিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন ফিলিস্তিপন্থিরা। তবে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েল সমর্থকেরা।
ইসরায়েল বয়কট আন্দোলনের প্রচারক পিএসিবিআই এক বিবৃতিতে বলেছে, তারা স্যালি রুনির সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। বিপরীতে ইসরায়েলের অভিবাসী মন্ত্রী নাশম্যান শাই বলেছেন, ইহুদিবিরোধিতার নতুন ছদ্মবেশ হচ্ছে এই ইসরায়েল বয়কট আন্দোলন।
স্যালি রুনি তার উপন্যাসের জন্য একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। এর মধ্যে ২০১৭ সালে যুক্তরাজ্যে দ্য সানডে টাইমস ইয়ং রাইটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড এবং ২০১৮ সালের কোস্টা বুক অ্যাওয়ার্ড অন্যতম।
সূত্র: বিবিসি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

