ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৫:২৯:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

প্রসঙ্গ বর্ণবাদ: দীপিকার দুঃখ প্রকাশ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অভিনয়ের পাশাপাশি ক্যারিয়ারের পাশে অসংখ্য নামী-দামি ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন তিনি। কিন্তু, কয়েকটি ব্র্যান্ডের প্রচার করা তার ভুল ছিল, তা নিয়ে দুঃখপ্রকাশও করেছেন দীপিকা।

দীপিকার এক ঘনিষ্ঠমহলের দাবি, শুধু দীপিকা ভুল স্বীকার করেছেন তা না, ওই ধরনের ব্র্যান্ডের হয়ে আর কোনোদিন প্রচার করবেন না বলে জানিয়েছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার দীপিকা মনে করেন, নিজের চামড়ার রং লুকনোর কোনো প্রয়োজনীয়তা নেই। তার উপলব্ধি, কোলার (ত্বক ফর্সার ক্রিম) প্রচারের অর্থ শরীর-স্বাস্থ্যকে আরও খারাপ হওয়ার দিতে ঠেলে দেয়া।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে শেতাঙ্গ পুলিশের হাতে নিহত হন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। এরপরই বিশ্বব্যাপী বর্ণবৈষম্যের বিষয়ে সোচ্চার হন সাধারণ মানুষ থেকে তারকারা। বলিউডের একাধিক তারকা এই বিষয়ে সোচ্চার হয়ে সমালোচনার মুখে পড়েন। কারণ তারা একসময় রঙ ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন করেছেন।

-জেডসি