প্রসঙ্গ: স্যানিটারি ন্যাপকিনে ভ্যাট
নাদিরা কিরণ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার
স্যানিটারি ন্যাপকিনের ওপর ৪০% ভ্যাট গতবছরই আরোপ করা হয়। এবারও এ উচ্চকর অপরিবর্তিত রাখা হয়েছে। এ নিয়েই বিতর্ক ও সমালোচনা উঠেছে। অনেকে ভাবছেন তা এবছরই। তবে তথ্যগত কিছুটা বিভ্রাট থাকলেও স্যানিটারি ন্যাপকিনের ওপর উচ্চকরারোপই ভুল সিদ্ধান্ত।
কারণ এটি বিলাসী পণ্য নয়? দেশীয় স্যানিটারি ন্যাপকিন প্রস্তুতকারী ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে আমদানি পণ্যের ওপর করারোপের গড়পরতা হিসেব এখানে খাটেনা। এজন্য যে, দেশে উৎপাদনকারী প্রতিষ্ঠান এ ব্যবহার্য পণ্যটি পর্যাপ্ত উৎপাদন করার সক্ষমতা এখনও অর্জন করেনি। সেদিক থেকে এবারের বাজেটে তা অপরিবর্তিত রাখা অবিবেচনার। একই সঙ্গে মাতৃমৃত্যু হার কমানোর পাশাপাশি নারীর স্বাস্থ্যসুরক্ষায় সরকারের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা-এসডিজি অর্জনের পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক। একদিকে নারীর স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নানা উদ্যোগ, আরেক দিকে স্যানিটারি ন্যাপকিনে উচ্চহারে কর বহাল রাখা স্ববিরোধী অবস্থানই দৃশ্যমান।
সবচেয়ে বড় কথা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি স্বত্ত্বেও এ দেশের কত শতাংশ নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন সেটা বিবেচনায় আনতে হবে। মাসিক চলাকালীন অস্বাস্থ্যকর পন্থা ব্যবহার নারীর নানা রোগব্যাধিসহ মাতৃমৃত্যু, অকাল মৃত্যুর কারণ। আধুনিক এ যুগে এজন্য কেবল অসচেতনতা দায়ী করার সুযোগ নেই। বরং আর্থ সামাজিক অবস্থার কারণে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারেনি পরিচ্ছন্ন ও আরামদায়ক এ ব্যবস্থাটি। কারণ উচ্চমূল্য। দেশের বেশিরভাগ পরিবারের আর্থিক অবস্থান বিবেচনায় নিম্নবিত্তের ঘরের নারীদের কাছে এ পণ্যটি পৌঁছানোর কথা ভাবার অবকাশই তৈরি হয়নি।
দেশীয় পণ্যের বাজার সৃষ্টি করতে বিদেশী পণ্যে এ করারোপ এ যুক্তিও টেকেনা যখন এর কাঁচামালের ওপর ভ্যাট অব্যাহত থাকে। কারণ তাতে দেশীয় উৎপাদিত পণ্যের দাম সে হারে কমবে না।
আরেকটি বিষয় এদেশে উৎপাদিত পণ্যের মান, ব্যবহারের স্থায়িত্ব এবং আবহাওয়া উপযোগী তুলনামুলক স্বচ্ছন্দ কতটা তৈরি হয়েছে এমনটাও বলা যাবেনা। ফলে জনসংখ্যার বিশাল অংশ মধ্যবিত্ত পরিবারের নারীদের ব্যবহারের সুযোগটা বাড়িয়ে দেয়ার বিষয়টি বিবেচনায় আনা উচিৎ স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই।
পার্শ্ববর্তী দেশ ভারতে এসব বিবেচনায় স্যানিটারি ন্যাপকিনের ওপর ভ্যাট কমিয়েছে। এদেশেও স্বাস্থ্য সুরক্ষায় সরকার নানা পদক্ষেপ নিয়ে মাতৃ মৃত্যুহার সন্তোষজনকভাবে হ্রাস পেয়েছে। তবে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে সকল এবং সব বয়সী নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা জরুরী।
সেদিক দিক বিবেচনায় দেশের অর্ধেকেরও বেশি নারীর মারাত্মক স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং আর্থ সামাজিক প্রেক্ষাপটে এ পণ্য যেখানে আরও সহজলভ্য করা উচিৎ, সেখানে এ বিষয় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বিবেচনা প্রসুত নয় বলেই মনে করি।
বরং দেশী বা বিদেশী সকল স্যানিটারি ন্যাপকিন এবং এর কাঁচামালের ওপর সকল ভ্যাট মওকুফ করা উচিৎ। তাই বিষয়টি অবশ্যই পুনঃবিবেচনার দাবি রাখে।
লেখক : বার্তা সম্পাদক, এটিএন বাংলা
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


