প্রস্তুতি ম্যাচে প্রত্যাশিত ফল
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ৭ এপ্রিল ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামার আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সারছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ঘাম ঝরানো অনুশীলনের পর গতকাল তারা প্রস্তুতি ম্যাচেও প্রত্যাশিত ফল পেয়েছে।
স্কটল্যান্ড নারী ক্রিকেট দলকে ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে দাপুটে পারফরম্যান্সে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে স্কটল্যান্ড ৭ উইকেটে ২৫১ রান করে। জবাবে ৪১.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচে জয় বরাবরই বাড়তি পাওয়া। ব্যাটিং-বোলিংয়ে নিজেদের কতটা ঝালিয়ে নিতে পারেন সেটাই বড় বিষয়। ব্যাট-বলের যে পারফরম্যান্স তাতে ভালো কিছু হয়েছে নিঃসন্দেহে বলা যায়।
বোলিংয়ে দলের সেরা ছিলেন রিতু মনি। ২২ রানে ২ উইকেট নেন তিনি। মারুফা আক্তার সমান রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। ব্যাটিংয়ে ফিফটি পেয়েছেন সোবহানা মোস্তারি। ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া, ফারজানা হক ৪৮, রিতু মনি ৩৪ ও ইসমা তানজিম ২৬ রান করেন।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হবে আইসিসি উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু, পারেনি। তাই খেলতে হচ্ছে বাছাই পর্ব।
পাকিস্তানে ছয় দল নিয়ে বাছাই শুরু হবে আগামী বুধবার। ছয় দলের বাছাইয়ে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে আট দলের বিশ্বকাপে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে লাহোরে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





