ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৭:০১:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

প্রিয়ঙ্কা মুখ খুললেন জামিয়া কাণ্ডের প্রতিবাদে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ এএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

প্রিয়ঙ্কা চোপড়া।

প্রিয়ঙ্কা চোপড়া।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতজুড়ে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া। বলিউডের আরও বেশ কিছু তারকাদের মতো তিনিও জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর পুলিশের হিংসাত্মক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন।

টুইটে তিনি লিখলেন, ‘‘প্রত্যেক শিশুর জন্য শিক্ষা আমাদের স্বপ্ন। শিক্ষাই তাদের স্বাধীন ভাবে চিন্তা করতে শেখায়। আমরা তাদের বড় করেছি যাতে একটি প্রতিবাদী কণ্ঠ পাই।’’

সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কার বক্তব্য, ‘‘শান্তিপূর্ণ প্রতিবাদের জেরে যদি হিংসার শিকার হতে হয়, তা হলে গণতন্ত্রের পক্ষে মোটেও ঠিক নয়। কারণ প্রতিটা প্রতিবাদী কণ্ঠ গুরুত্বপূর্ণ। ভারতকে পরিবর্তন করতে প্রতিটা প্রতিবাদী কণ্ঠ কার্যকরী হবে।’’

প্রিয়ঙ্কার আগেও বলিউড সরব হয়েছেন এই ঘটনার প্রতিবাদে। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন হৃতিক রোশন, ভিকি কৌশল, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানার মতো তারকা।

পুলিশি নির্যাতনের বিরুদ্ধে নিন্দায় সরব হলেও খুব কম তারকাই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তাদের মতামত জানিয়েছেন। ফারহান আখতার এবং অনুরাগ কশ্যপ অবশ্য খোলাখুলি এই আইনের তীব্র বিরোধিতা জানিয়েছেন।

সংসদের দুই কক্ষে এই বিল পাশ হওয়ামাত্র এর বিরুদ্ধে সরব হয়েছিলেন ফারহান। সোশ্যাল মিডিয়ায় তিনি দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন এই প্রতিবাদে তার সঙ্গে সামিল হতে।