ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৮:২১:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

প্রিয়াঙ্কা চোপড়ার বোনকে ধর্ষণ ও খুনের হুমকি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

‘তামিল সিনেমার নায়কদের মধ্যে জুনিয়র এনটিআর নাকি মহেশ বাবুকে বেশি পছন্দ’ প্রশ্নের মুখোমুখি হন বলিউড-হলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বোন মীরা চোপড়া। আর এ উত্তর দিতেই তাকে ধর্ষণ ও খুনের হুমকি দেয়া হয়েছে। এতে বলিউডে শোরগোল শুরু হয়েছে।

টুইটারে ‘আস্ক মীরা সেশনে’ মহেশ বাবুকে বেশি পছন্দ করার কথা জানানোয় খেপেছেন জুনিয়র এনটিআর-এর ভক্তরা। মীরাকে অপমানের পাশাপাশি অশ্লীল বাক্য বাণে ভাসিয়েছেন তারা। এছাড়া ধর্ষণ ও খুনের মতো অপ্রত্যাশীত হুমকি দেন জুনিয়র এনটিআর ভক্তরা। তাই এনটিআর-এর ভক্তদের বিরুদ্ধে সাইবার ক্রাইমের মামলা করছেন এ অভিনেত্রী।

মীরা জানান, হীন মানসিকতার ভক্ত জোগাড় করে কখনো তারকা হওয়া যায় না। ভক্তদের ব্যবহারে জুনিয়র এনটিআর-এর তারকা খ্যাতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এদিকে, প্রিয়াঙ্কা চোপড়ার বোন ও অভিনেত্রী মীরার প্রতি এমন হুমকি নিয়ে বলিউড পাড়ায় চলছে শোরগোল। শিগগিরই হয়তো বোনের অপমানের বদলা নিতে মুখ খুলবেন প্রিয়াঙ্কা চোপড়া।


-জেডসি