প্রিয়াঙ্কার ধূমপান প্রশ্নে চুপ পরিণীতি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৮ জুলাই ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
বলিউডের মিষ্টি নায়িকা পরিণীতি চোপড়া। সুখে-দুঃখে সব সময়ই যিনি তার বড় বোন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পাশে থাকেন। স্পষ্ট কথা খোলসা করে বলতেই তিনি পছন্দ করেন। কিন্তু বড় বোন প্রিয়াঙ্কা চোপড়া তার ৩৭তম জন্মদিনে স্বামী নিক জোনাস ও মা মধু চোপড়ার সঙ্গে বসে ধূমপান করে যে ব্যাপক সমালোচিত হয়েছেন, সে বিষয়ের প্রশ্নে কিছুই খোলসা করলেন না পরিণীতি।
সম্প্রতি আগামী ছবি ‘জাবারিয়া জোড়ি’-এর প্রমোশনে গিয়েছিলেন নায়িকা। সেখানে তাকে প্রিয়াঙ্কা চোপড়ার ধূমপান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। কিন্তু এই প্রশ্নের জবাবে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে পরিণীতি বলেন, ‘এই প্রশ্নের উত্তরে আমি একটাই জবাব দিতে পারি। এই বিষয়ে কথা বলার জন্য আমাকে কোনো দায়িত্ব দেয়া হয়নি। তাই এই নিয়ে কোনো প্রশ্ন করলে আমার থেকে জবাব পাওয়ার আশা নেই।’
এই একটা কথাতেই পরিণীতি স্পষ্ট করে দেন, জন্মদিনের এক্সটেনডেড সেলিব্রেশনে ইয়টের ডেকে বসে মা মধু চোপড়া এবং স্বামী নিক জোনাসের সঙ্গে ধূমপানের যে ছবি হইচই ফেলে দিয়েছিল কয়েকদিন আগে, সেই বিতর্কে তিনি কোনো ভাবেই সামিল হবেন না এবং বাড়তি কোনো তথ্যও জানাবেন না। প্রসঙ্গত, প্রিয়াঙ্কার জন্মদিন পালন করতে মধু চোপড়ার সঙ্গে পরিণীতিও উড়ে গিয়েছিলেন মিয়ামিতে।
-জেডসি
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব