প্রিয়াঙ্কার সংসার ভাঙার তেমন কোনো শঙ্কা নেই
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
বলি এবং হলিমহলে কিছু দিন ধরেই গুঞ্জন চলছে, প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়ে নাকি ভেঙে যাচ্ছে। নিকের সঙ্গে সম্পর্ক যে আদৌ নষ্ট হয়নি, সোশ্যাল মিডিয়ায় তা প্রমাণের জন্য নাকি আপ্রাণ চেষ্টা করছেন পিগি চপস।
সংসার ভেঙে যাওয়ার আপাতত তেমন কোনো আশঙ্কা নেই জানিয়ে প্রিয়াঙ্কার মুখপাত্রও এই খবরের সত্যতা স্বীকার করেননি। যে মার্কিন ম্যাগাজিনে প্রথম এই খবর প্রকাশিত হয়েছিল, তার বিরুদ্ধে নাকি আইনি ব্যবস্থাও নেবেন প্রিয়াঙ্কা।
বিচ্ছেদের জল্পনা শুরু হওয়ার পরই জোনাস ভাইদের অনুষ্ঠানে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন প্রিয়াঙ্কা। আটলান্টার অনুষ্ঠানে মঞ্চে যখন নিক, সে সময় দর্শকাসনে বসে প্রিয়াঙ্কার উৎসাহ দেয়ার ভিডিও ছড়িয়েছিল ওয়েব ওয়ালে। এবার নিকের বোন এবং ভাইয়ের স্ত্রীর সঙ্গেও নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নায়িকা। আর সেসব দেখে সিনে মহলের অনেকেরই মনে হচ্ছে, নিকের পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে- এসব সোশ্যাল পোস্টে যেন তারই ইঙ্গিত দিচ্ছেন প্রিয়াঙ্কা।
তবে রটনাকারীদের অভিযোগ, নিকের পরিবারের সদস্যরা নাকি প্রিয়াঙ্কার আচরণে একেবারেই খুশি নন। তারা ভেবেছিলেন, প্রিয়াঙ্কা গুছিয়ে সংসার করবেন। কিন্তু তা নয়, নায়িকা নাকি শুধু পার্টি করতেই ব্যস্ত থাকেন। পাশাপাশি নিকের হয়ে যে কোনো সিদ্ধান্ত তিনিই নেন। এতে নিকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি এক মার্কিন ম্যাগাজিন প্রিয়াঙ্কা-নিকের সংসার টিকছে না বলে খবর প্রকাশ করে। এই তারকা দম্পতির বিচ্ছেদের প্রথম খবরটি প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ওকে’ ম্যাগাজিন। প্রিয়াঙ্কা-নিকের ভক্তরা এমন খবর শুনেই বেশ চমকে ছিলেন, মনে কষ্টও পেয়েছেন তারা।
আর এই খবর প্রকাশের পর ভীষণ রেগেছেন নায়িকা প্রিয়াঙ্কা। ওই ম্যাগাজিনের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিতে চলেছেন তিনি। আইনজীবীর মতে, দু’জনেরই পাবলিক ইমেজ নষ্ট করার ক্ষতিপূরণ দাবি করা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১ ডিসেম্বর ভারতের রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে অনুষ্ঠিত হয় বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের বিয়ে। তাদের প্রথম বিয়েটি হয়েছে খ্রিষ্টান ক্যাথলিক রীতিতে। দ্বিতীয়টি হিন্দু রীতিতে।
-জেডসি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’





