ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৫০:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

প্রেমিককে ৫ টুকরো করা সেই নারীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর টিকাটুলি এলাকায় সজীব হাসান নামে ৩৩ বছর বয়সী এক যুবকের পাঁচ টুকরো লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। ওয়ারী থানায় করা মামলাটিতে একমাত্র আসামি করা হয়েছে নিহত ওই যুবকের মধ্যবয়সী প্রেমিকা শাহনাজ পারভীনকে। ওই নারী এখন থানা হেফাজতে রয়েছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ওই থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ওয়ারী থানার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ওই নারী জানিয়েছেন সে একাই এই হত্যার সঙ্গে জড়িত। তবুও এ হত্যায় আরও কেউ জড়িত কিনা তা তদন্ত করবে পুলিশ।

এছাড়াও জানা গেছে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ওই নারীর রিমান্ড চাইবে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ারী থানাধীন ১৭/১ কে এম দাস লেনস্থ হোল্ডিংয়ের ৪র্থ তলায় ঘটে এ ঘটনা। সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

-জেডসি