প্রেমিকার ধর্ষণ মামলায় বিয়ের দিন গ্রেপ্তার বর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৯ এএম, ২২ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
কাতার প্রবাসী শামিম আহমদ (২৬)। গতকাল সোমবার ছিল তার বিয়ে। তাই বর সেজে কনের বাড়ি যাচ্ছিলেন তিনি। কিন্তু প্রেমিকার আনা ধর্ষণের অভিযোগে তাতে বাধ সাধে পুলিশ। কনের বাড়িতে প্রবেশের আগেই গেট থেকে বরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় তারা।
গতকাল সোমবার (২১ মার্চ) দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে। শামিম রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজান গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামিম আহমদের সঙ্গে ১২ বছর আগে একই গ্রামের এক তরুণীর সম্পর্ক ছিল। সেই সুবাদে উভয়ের মধ্যে শারীরিক সম্পর্কও হয় বলে দাবি অভিযোগকারী মেয়েটির। কিন্তু বিয়ে হওয়ার আগেই শামিম প্রবাসে চলে যান। সাত বছর পর দেড় মাস আগে কাতার থেকে দেশে আসেন তিনি।
এতদিন ওই তরুণীর সঙ্গে মেবাইলফোনে যোগাযোগ ছিল। সাত বছর পর দেশে এসে শামিমের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়। সোমবার বর সেজে শামিম যখন কনের বাড়ির দিকে যাত্রা শুরু করেন ঠিক তখনই তার আগের প্রেমিকা থানায় লিখিত অভিযোগ নিয়ে হাজির হন। অভিযোগ পেয়ে রাজনগর থানার পুলিশ কনের বাড়ির গেট থেকে বরকে আটক করে।
থানায় অভিযোগকারী তরুণী সংবাদমাধ্যমকে বলেন, সে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। কিন্তু এখন দেশে এসে আমাকে বিয়ে না করে অন্য জায়গায় বিয়ে করতে যাচ্ছে। তাই আমি অভিযোগ দিয়েছি।
পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চানা সংবাদমাধ্যমকে বলেন, মেয়ে দাবি করেছে ১২ বছর ধরে তাদের সম্পর্ক। কিন্তু ছেলে সাত বছর পর দেড় মাস আগে দেশে এলেও কখনো স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের বিষয়টি জানায়নি বা বিচারপ্রার্থী হয়নি। তার এমন অভিযোগের কোনো তথ্য-প্রমাণও নেই। অথচ বিয়ের দিন এসে অভিযোগ করেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, এক তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে বরকে আটক করে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি




