প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী এখন চাঁদপুরে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
প্রেমের টানে এবার হাজার মাইল পাড়ি দিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে এসেছেন ২০ বছর বয়সী মালয়েশিয়ান তরুণী নুর আয়েশা। ভালোবাসার মানুষকে আপন করে পেতে সুদূর মালয়েশিয়া থেকে ছুটে এসেছেন তিনি। ধর্মীয় রীতি মেনে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ওমর ফারুক-আয়েশার বিয়ে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার বড় শাহতলীর চৌধুরী বাড়ির মৃত কামালের ছেলে ওমর ফারুক। ৭ বছর আগে চাকরির সুবাদে তিনি মালয়েশিয়ায় যান। সেখানে ফেসবুকের মাধ্যমে আয়েশার সঙ্গে তার পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। চার মাস আগে ফারুক বাংলাদেশে আসেন। প্রিয় মানুষ দেশে চলে আসায় গত বুধবার (১৪ সেপ্টেম্বর) মা, বড় ভাই ও ভাবিকে নিয়ে বাংলাদেশে আসেন নুর আয়েশা।
ওমর ফারুক হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ ৬ নং ওয়ার্ডে একটি বাসায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার রাতে ওমর ফারুকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নুর আয়েশা। বিয়েতে খুশি ওমর ফারুকের পরিবারের সদস্যরা।
মালয়েশিয়ান তরুণী নুর আয়েশা স্থানীয় একটি ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন। তিনি বলেন, দেশে ফিরে দুজনই নতুনভাবে ক্যারিয়ার শুরু করব।
নতুন পুত্রবধূর সঙ্গে সম্পর্ক কেমন জানতে চাইলে ওমর ফারুকের মা বলেন, পুত্রবধূ ইংরেজিতে দক্ষ। কিছু কিছু বাংলা শেখার চেষ্টা করছে। পুত্রবধূর সঙ্গে তার মা, বড় ভাই ও ভাবি বাংলাদেশ এসেছে।
নুর আয়েশার মা বাংলাদেশের সৌন্দর্য, ইমিগ্রেশন পুলিশের ব্যবহারে মুগ্ধ। তিনি বলেন, বাংলাদেশ অনেক সুন্দর দেশ। এদেশের মানুষ খুবই অতিথিপরায়ণ। বাংলাদেশের ফুচকা অসাধারণ। মালয়েশিয়াতে ফুচকার ব্যবসা চালু করব ভাবছি।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল









