প্রোটিয়া মেয়েদের নিয়ে ‘ছেলেখেলা’ করলেন অস্ট্রেলিয়ার কিং
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ২৬ অক্টোবর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
নারী বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। যেখানে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন অ্যালানা কিং। অজিদের হয়ে একাই ৭ উইকেট শিকার করেছেন এই স্পিনার।
ইনিংসের ১২তম ওভারে প্রথমবার আক্রমণে আসেন কিং। এরপরই তার স্পিন জালে আটকে প্রোটিয়া মেয়েদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন তিনি।
৭ ওভারে দুই মেডেনসহ মাত্র ১৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছেন কিং। দক্ষিণ আফ্রিকার শেষ আট ব্যাটারের সাত জনকেই বিদায় করেছেন। তাতে রেকর্ড বইয়ে নাম লেখান এই অজি লেগি।
নারী বিশ্বকাপে এখন সেরা বোলিং ফিগারের মালিক কিং। ১৯৮২ সালে ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ডের লেগ স্পিনার জ্যাকি লর্ডের ১০ রানে ৬ উইকেট ছিল বিশ্বকাপে আগের সেরা বোলিং। অর্থাৎ, এই প্রথমবার কোনো বোলার নারী বিশ্বকাপে ৭ উইকেট পেলেন।
নারী ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে ৭ উইকেটের সপ্তম ঘটনা এটি। অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে এই স্বাদ পেলেন কিং। তবে অস্ট্রেলিয়ার মেয়েদের হয়ে ওয়ানডেতে সেরা বোলিং ফিগার এখন তার দখলে।
কিংয়ের এমন পারফরম্যান্সের দিনে ৯৭ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৬ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







