ফটোগ্রাফারের ফোন কেড়ে নিলেন দীপিকা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ এএম, ২৪ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
সিনেমার প্রচারে গিয়ে ফটোগ্রাফারের ফোন কেড়ে নিলেন দীপিকা পাড়ুকোন! যদিও দীপিকা একেবারেই রাগতে জানেন না! চট করে মাথাগরম করতেও দেখা যায় না তাঁকে! কিন্তু আসল ঘটনা কি তা শুনলে অবশ্য আপনি হেসেও ফেলতে পারেন।
সম্প্রতি, ‘ছপক’-এর প্রচারে বেরিয়ে এক ফটোগ্রাফারের ফোনের কভার ভীষণ পছন্দ হয় দীপিকার। লোভ সামলাতে না পেরে খপ করে ফোনটাই কেড়ে নেন তিনি। তারপর ফটোগ্রাফারকে বলেন, এই কভার তাঁর ভী-ষ-ণ পছন্দ হয়েছে। তিনি ব্যবহার করতে পারেন এটা? নায়িকার কথা শুনে সবাই অবাক!
ওই কভার দেখে এতটাই মনে ধরে দীপিকার যে রীতিমতো বায়না জুড়ে দেন, ‘প্লিজ দিয়ে দাও কভারটা আমাকে। আমি ব্যবহার করব!’ দীপিকার অবস্থা দেখে হাসতে থাকেন উপস্থিত সবাই। ফটোগ্রাফারও হেসে ফেলে বলেন, অবশ্যই নিন। আপনার জন্মদিনের আগাম উপহার এটা। অবশ্য আগামী ৫ জানুয়ারি দীপিকার জন্মদিন।
দীপিকার জন্মদিনের ঠিক পাঁচদিন পরে ১০ জানুয়ারি মুক্তি পাবে মেঘনা গুলজারের ‘ছপক’। অ্যাসিড আক্রান্ত লাক্ষ্মি আগারওয়াল-এর জীবনী নিয়ে তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তাঁর সঙ্গে দেখা যাবে বিক্রম মাসিই-কে। ট্রেলার রিলিজের সময় অভিনয়ের সময়ের অনুভূতি এতটাই ভারাক্রান্ত করেছিল যে সবার সামনে ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন দীপিকা।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








