ফতুল্লায় প্রাক্তন স্বামীর ঘরে স্ত্রীর মরদেহ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ এএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রাক্তন স্বামীর ঘর থেকে স্ত্রী ময়নার (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী রেজাউলকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার দুপুরে পঞ্চবটি বন বিভাগ সংলগ্ন ফয়সালের পরিত্যক্ত ইটভাটার একটি ঘর থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত ময়না বরগুনা জেলার আমতলী থানার চরগাছিয়ার মো. আলমের মেয়ে ও একজন গার্মেন্টকর্মী।
ঘটনাস্থল পরিদর্শনকারী ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক রাসেদ জানান, নিহত ময়নার সাথে বেশ কয়েক মাস পূর্বে তার স্বামী রেজাউলের তালাক হয়। এরপর তারা আবার সংসার শুরু করে। ৮-১০ দিন পূর্বে তাদের মধ্যে আবারো বিচ্ছেদ হয়। ময়না আগে থেকেই লোহার মার্কেট সংলগ্ন আরবি গার্মেন্টসে চাকুরী এবং পাশেই একটি বাসায় ভাড়া থাকত। অপর দিকে স্বামী রেজাউলও একজন গার্মেন্টসকর্মী। বন বিভাগ সংলগ্ন ফয়সালের পরিত্যক্ত ইট খোলার জায়গায় তার বাবাকে নিয়ে একটি ঘরে বসবাস করত। ফয়সালের বাবা স্থানীয় একটি গার্মেন্টসে নিরাপত্তারক্ষী হিসেবে চাকরি করেন।
সোমবার সকালে পিতা-পুত্র উভয়েই নিজ নিজ কর্মস্থলে চলে যায়। রেজাউলের বাবা দুপুরে খাবার খেতে এসে দেখেন ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো ময়নার ঝুলন্ত লাশ। পুলিশে খবর দিলে পুলিশ দুপুর তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য রেজাউলকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, নিহত ময়নার সাথে স্বামী রেজাউলের তালাক হয়েছিল। তারপর তারা নিজেরাই আবার একসাথে বেশ কিছুদিন সংসার করে। কয়েকদিন পূ্র্বে তাদের মধ্যে আবার বিচ্ছেদ হয়। সোমবার দুপুরে সংবাদ পেয়ে গলায় ফাঁস লাগানো নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



