ফরাসি ওপেনের ফাইনালে সুইয়াটেক ও গাউফ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ৪ জুন ২০২২ শনিবার
ফাইল ছবি।
নারী এককে ফ্রেঞ্চ ওপেন টেনিসের ফাইনালে উঠলেন শীর্ষ বাছাই পোল্যান্ডের ইগা সুইয়াটেক ও ১৮তম বাছাই যুক্তরাষ্ট্রের কোকো গাউফ।
২ জুন রাতে অনুষ্ঠিত আসরের সেমিফাইনালে সুইয়াটেক ৬-২ ও ৬-১ গেমে হারিয়েছেন ২০তম বাছাই রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে। মাত্র ১ ঘন্টা ৪ মিনিট সময় নিয়ে শেষ চারের ম্যাচ জিতেন সুইয়াটেক।
আর গাউফ ৬-৩ ও ৬-১ গেমে হারিয়ে দেন অবাছাই ইতালির মার্তিনা ত্রেভিজানকে। সেমির ম্যাচ জিততে কোর্টে ১ ঘন্টা ২৮ মিনিট সময় নিয়েছেন ত্রেভিজানকে।
এই নিয়ে দ্বিতীয়বার ফ্রেঞ্চ ও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন সুইয়াটেক। তবে গাউফের জন্য প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল এটি। চলতি আসরে মাত্র একটি সেটে হেরেছেন সুইয়াটেক।
টানা ৩৪ ম্যাচ জিতে কোন মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠলেন ২০২০ সালে ফরাসি ওপেন জয় করা সুইয়াটেক। ২০০০ সালে টানা ম্যাচ জয়ের নজির গড়েছিলেন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস। তবে ফাইনালে জিতলে ভেনাসের টানা ৩৪ ম্যাচ জয়ের রেকর্ডকে স্পর্শ করবেন সুইয়াটেক।
ফাইনাল নিশ্চিতের পর সুইয়াটেক বলেন, ‘এটি বিশেষ মুর্হূত এবং আবেগপূর্ণ। আমি সুস্থ ও এই জায়গায় থাকতে পেরে কৃতজ্ঞ।’
১৮ বছর বয়সে প্রথমবারের মত গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে নজির গড়লেন গাউফ। রাশিয়ার হার্টথ্রব মারিয়া শারাপোভার পর কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে গাউফ।
২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন শারাপোভা। আর রোলা গাঁরোতে ২০০১ সালের পর কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফাইনালে নাম লেখার গাউফ। সর্বশেষ রোলা গাঁরোতে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফাইনালে উঠেছিলেন কিম ক্লিজস্টার্স।
তিনি আরও বলেন, ‘কেমন অনুভূতি হচ্ছে, তা বর্ণনা করার মত কোন শব্দ নেই আমার।’
আজ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবেন সুইয়াটেক ও গাউফ।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






