ফরিদপুর ঠিকানাহীন বৃদ্ধা ফিরতে চান আপন নিবাসে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ভুলেছেন নিজের নাম-ঠিকানা। বলতে পারছেন না কিছুই। শুধু মানুষ দেখলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। চোখেমুখে আপন নিবাসে ফেরার আকুতি।
আপনজনদের কাছে ফিরতে হাতের ইশারায় বোঝানোর চেষ্টা। এমনই একজন ঠিকানাহীন বৃদ্ধার খোঁজ মিলেছে ফরিদপুরের মধুখালীতে। বাড়ি-ঘর, আপনজনসহ সব হারানো বৃদ্ধা পথে পথে ঘুরে আশ্রয় নিয়েছেন মধুখালী উপজেলার এক কৃষকের বাড়িতে।
উপজেলার বাগাট ইউনিয়নের চানপুর গ্রামের আশ্রয়দাতা, কৃষক মো. আকিদুল ইসলাম বলেন, গত কয়েক মাস আগে বৃদ্ধা মানুষটি হঠাৎ আমার বাড়ির বারান্দায় আশ্রয় নেন। কিন্তু তিনি নাম, ঠিকানা ও পরিচয় কিছু বলতে পারেন না। সেই থেকে মানবিক দৃষ্টিতে আমার বাড়িতে তাকে আশ্রয় দিয়েছি। তার হাতের ইশারা ও আকার-ইঙ্গিত দেখে যতটুকু বুঝতে পেরেছি সে অনুযায়ী বিভিন্ন স্থানে তার আত্মীয়-স্বজন ও পরিবারের ঠিকানা খোঁজাখুঁজির চেষ্টা চালিয়েছি।
কৃষক আকিদুল ইসলাম আরও বলেন, এ বিষয়ে আমি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, থানা ও সমাজসেবা অফিসে জানিয়েছি। তবে এখন পর্যন্ত তারা কেউ উপযুক্ত কোনো সহায়তা করতে পারেননি।
এ ব্যাপারে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুলহাস বলেন, যদিও এটা আমাদের দায়িত্ব নয়। তারপরও থানায় বিষয়টি জানানোর পর আশ্রয়দাতা আকিদুলের বাড়িতে গিয়েছি। আমরাও চেষ্টা করছি। সমাজসেবা অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ বিষয়ে বাগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান বলেন, এরকম একজন বৃদ্ধা আমার ইউনিয়নের মো. আকিদুলের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কৃষিকাজ কাজ করা গরীব চাষি আকিদুলকে ধন্যবাদ জানাই। এটা তার একটা মহানুভবতা। যেখানে ওনার নিজেরই চলা কষ্টকর সেখানে আরেকজনকে আশ্রয় দিয়ে অনেক বড় মনের কাজ করেছেন। আমি ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করা হবে।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা বলেন, আমরা তার বিষয়ে জানতে পেরেছি। আমরা ১৮ বছর পর্যন্ত এ ধরনের ব্যক্তিদের সেবা দিতে পারি। কিন্তু ওনার বয়স ১৮ বছরের বেশি হওয়ায় আমাদের সেবার কোনো মাধ্যম নেই। তারপরও আমাদের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করা হবে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



