ফরিদপুরে আগুনে পুড়লেন প্রতিবন্ধী নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৩ এএম, ৯ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
ফরিদপুরের মধুখালীতে আগুনে পুড়ে মারা গেছেন এক প্রতিবন্ধী নারী। শুক্রবার (৭ জানুয়ারি) রাতে মধুখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেছরদিয়া মহল্লায় এ ঘটনা ঘটে।
আগুনে মারা যাওয়া ওই নারীর নাম শান্তা বেগম (৪৬)। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন। এক মাত্র ছেলে ওবায়দুলকে (২৪) নিয়ে তিনি মেছরদিয়া মহল্লায় বসবাস করতেন। ওবায়দুল ট্রাকে হেলপার হিসেবে কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই প্রতিবন্ধী নারী গতকাল শুক্রবার রাতে নিজ বাড়ির রান্নাঘরে রাতের খাবার প্রস্তুত করছিলেন। ওই সময় চুলার আগুন থেকে পাটখড়ির ঘরটিতে আগুন ধরে গেলে পুড়ে মারা যায় ওই নারী।
ওই নারী মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। চুলা থেকে ঘরে আগুন লেগে যাওয়ায় তিনি ভয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন। এজন্য কাউকে ডাকা কিংবা নিজেকে রক্ষা করে বের হয়ে আসতে পারেননি তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আবুল হাসেম বলেন, আগ্নিকাণ্ডের খবর শুনে একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। আগুনে রান্না ঘরটি পুড়ে যায়। এলাকাবাসী শান্তা বেগমকে উদ্ধার করে মধাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, আগুনে পুড়ে এক নারী মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











