ফরিদপুরে টাকা ফেরত না পাওয়ায় গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ১ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিদেশ থেকে পাঠানো টাকা স্বামীর কাছ থেকে না পেয়ে বিউটি আক্তার নামের (৪০) এক প্রবাসী গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৩০ এপ্রিল) রাতে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিউটি আক্তার মোটরা গ্রামের মোসলেম মাতুব্বরের মেয়ে। বিউটি বাড়ির পাশে সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ নিহতের ছেলে জাহিদ শেখের।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিউটি আক্তারের প্রথমে সূর্যনগর এলাকার শাহজাহান নামের এক লোকের সঙ্গে বিয়ে হয়েছিল। সেই সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ছয় বছর আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়। সন্তান তিনজন বিউটির কাছেই থাকে। বিউটি সন্তানদের ভরণপোষণের জন্য সৌদি আরবে যায় ঝিয়ের কাজ করতে। সৌদি আরব থেকে দেশে এসে দুই বছর আগে সে পার্শ্ববর্তী সালথা উপজেলার লুৎফর নামের এক লোকের সঙ্গে তার বিবাহ হয়। বিবাহের কিছু দিন পরে বিউটি আবার বিদেশ চলে যায়।
বিদেশ গিয়ে এবার সমস্ত টাকা দ্বিতীয় স্বামী লুৎফরের কাছে পাঠাত। ছয় মাস আগে বিউটি দেশে এসে স্বামীর নিকট টাকা চায়। স্বামী লুৎফর টাকা দিতে টালবাহানা শুরু করে। টাকা চাইলেই সে মারধর শুরু করে। বিউটির কপালে নেমে আসে অমানুষিক নির্যাতন। এভাবে বিউটি মার খেয়ে রোগে আক্রান্ত হয়ে পড়ে।
নিহতের ছেলে জাহিদ শেখ জানান, আমার মা তার স্বামী লুৎফরের নিকট টাকা চাইলেই মারধর করত। শুধু মারধরই করত না তাকে টাকা চাইলে মেরে ফেলার হুমকি দিত। সপ্তাহ খানেক আগেও তাকে মারধর করলে আমি ফরিদপুরে একটি হাসপাতালে ভর্তি করে সুস্থ করে বাড়ি এনেছি। তার মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমার মা লুৎফরের অত্যাচারে তার বাসা থেকে আমার নানা বাড়ি চলে এসেছে। লুৎফর ভাঙ্গায় তুলি হাসপাতালের নিচে একটা রুমে আমার মাকে নিয়ে বসবাস করত। একমাত্র লুৎফরের অত্যাচারে আমার মা এই পথ বেছে নেয়। আমি লুৎফরের বিচার দাবি করছি।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







