ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৪:৩৮:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

ফরিদা পারভীনের ফুসফুস ৫০ শতাংশ সংক্রমিত

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০২ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা আক্রান্ত দেশের জনপ্রিয় লালনগীতিশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ফুসফুসের প্রায় ৫০ শতাংশ সংক্রমিত হয়েছে। এ তথ্য জানান ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী।

আজ রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এই শিল্পীকে। শরীরে জ্বর অনুভব হওয়ায় গত ৭ এপ্রিল করোনার নমুনা জমা দেন ফরিদা পারভীন। গত ৮ এপ্রিল তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর গণমাধ্যমকে নোমানী বলেন, ‘আজ (সোমবার) সিটি স্ক্যান করানোরে পর দেখা যায় আম্মার ফুসফুসের প্রায় ৫০ শতাংশ সংক্রমিত হয়েছে। তাই ডাক্তারের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করিয়েছি। আম্মার সুস্থতার জন‌্য সবার কাছে দোয়া চাই।’