ফাঁকা রাজধানী নিরাপদ রাখতে অভিযান চলছে: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৯ পিএম, ২৮ জুন ২০২৩ বুধবার
ফাইল ছবি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চলমান রয়েছে।
তিনি বলেন, ঈদকে ঘিরে ছিঁচকে চোর, মলম পার্টি ও অজ্ঞান পার্টিসহ এ ধরনের পেশাদার অপরাধীদের বিরুদ্ধে ইতোমধ্যে এ বিশেষ অভিযান শুরু হয়েছে। ৬শ’ জন পেশাদার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আজ মঙ্গলবার দুপুরে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ঈদের সময় ফাঁকা ঢাকায় পর্যাপ্ত পুলিশ নিয়োজিত থাকার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ঈদের সময় ফাঁকা রাজধানী নিরাপদ রাখতে এসব পেশাদার অপরাধীরা যেন জামিন না পায় সে ব্যাপারে চেষ্টা করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, ঈদকে সামনে রেখে গত এক মাস ধরে সিধেঁল চোর ও অজ্ঞান পার্টি বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। এ ধরনের ঘটনায় জড়িত ৬শ’ জনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি জাল টাকা উদ্ধারের অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার ও একটি চক্রের প্রধানসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দে বাড়ি ফিরতে পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে। এবারও রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে দুর্ঘটনা এড়াতে তরুণদের ফাঁকা ঢাকায় মোটরসাইকেল বা প্রাইভেটকার নিয়ে প্রতিযোগিতা না করার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।
যাত্রীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত বিভিন্ন টার্মিনাল ও হাটবাজার ঘুরে যে পরিবেশ দেখা গেছে তা সন্তোষজনক। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার থাকায় কোথাও একটু সমস্যার সৃষ্টি হচ্ছে। মহাখালী টার্মিনাল ঢাকা শহরের অন্যতম গুরত্বপূর্ণ বাস টার্মিনাল। এটা ঢাকা শহরের মাঝখানে অবস্থিত এবং জায়গাটাও অনেক সংকীর্ণ। এখানকার সার্বিক পরিস্থিতি কেমন, যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে কিনা কিংবা কেউ বিড়ম্বনার শিকার হচ্ছে কিনা তা দেখার জন্য আমরা বাস টার্মিনাল পরিদর্শনে এসেছি।’
যাত্রীদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘কেউ বাড়তি ভাড়া দিয়ে টিকেট কাটবেন না। কারো কোন অভিযোগ থাকলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করবেন। যে কোন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত ঈদুল ফিতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিলো। তাই ফাঁকা ঢাকায় তেমন বড় ধরনের ঘটনা ঘটেনি। এবারও আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও সাদা পোশাকে নিয়োজিত রয়েছে।’
পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদের সময় ড্রাইভাররা নিজ বাড়িতে থাকেন। তখন হেলপাররা গাড়ি নিয়ে যাতে রাস্তায় বের না হয়, এ ব্যাপারে আপনারা সর্তক থাকবেন।’
ডিএমপি কমিশনার বলেন, পশুরহাটের আশপাশে যানজট নিরসনে ব্যবস্থা নেয়া হয়েছে। ২১টি গরুর হাটের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, জাল টাকার শনাক্তের মেশিন রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও হাসিল নিয়ে যাতে কোন সমস্যা না হয় সেজন্য পুলিশ সদস্যরা সতর্ক রয়েছে। পাশাপাশি গরু ব্যবসায়িদের সুবধার্থে ব্যাংকের অস্থায়ী বুথেরও ব্যবস্থা করা হয়েছে।
বাস টার্মিনাল পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মুহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক










