ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নেপাল। অন্যদিকে সেমিফাইনালের অপর ম্যাচে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ১৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ।
প্রথমার্ধের ইনজুরি সময়ে রেশমার করা গোলে এগিয়ে গিয়েছিলো নেপাল। ওই গোল ধরে রেখে মাঠ ছেড়েছে হিমালয়ের কন্যারা। ভারত শত চেষ্টা করেও নেপালের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেনি।
ভারতের বিদায়ে এই প্রথম নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই টুর্নামেন্ট। আগের ৫ আসরের চ্যাম্পিয়ন ভারত ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ কিংবা নেপালের ঘরে যাচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি।
নেপাল এ নিয়ে ৫ বার এই টুর্নামেন্টের ফাইনাল খেলবে। আগের চারবারই ফাইনালে তারা হেরেছে ভারতের কাছে। আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।
নারীদের সাফে বাংলাদেশের সেরা সাফল্য ২০১৬ সালে ফাইনাল খেলা। সেবার ভারতের বিপক্ষে হেরে শিরোপা খুইয়েছিলো লাল সবুজের প্রতিনিধিরা। এবার অপেক্ষা সেই আক্ষেপ ঘোচাবার।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক