ফিকার প্রথম নারী সভাপতি লিসা স্তালেকার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২১ জুন ২০২২ মঙ্গলবার
ফিকার প্রথম নারী সভাপতি লিসা স্তালেকার
আন্তর্জাতিক ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) প্রথম নারী সভাপতি হলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার লিসা স্তালেকার।
সুইজারল্যান্ডের নিওনে ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠক শেষে ফিকার সভাপতি হিসেবে লিসার নাম ঘোষণা করা হয়।
এর আগে ফিকার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ব্যারি রিচার্ডস, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জিমি এডামস ও ইংল্যান্ডের ব্যাটার বিক্রম সোলাঙ্কি।
অস্ট্রেলিয়া নারী দলের হয়ে মোট ১৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৪২ বছর বয়সী লিসা। ২০১০ সালে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বিশেষ অবদান রাখেন লিসা। ফাইনালে ১০৬ রানের পুঁজি নিয়েও ম্যাচ জিতেছিলো অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ১৩ বলে ১৮ রান করেছিলেন তিনি। ২০০৭ ও ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের খেতাব বেলিন্ডা ক্লার্ক পুরস্কার জিতেছেন তিনি।
ফিকার সভাপতির দায়িত্ব নিয়ে ভারতের মহারাষ্ট্রে জন্ম নেয়া লিসা বলেন, ‘ফিকার নতুন সভাপতি হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত ও রোমাঞ্চিত। আমরা খেলাটির নতুন একটি পর্যায়ে প্রবেশ করছি।’
তিনি আরো বলেন, ‘অন্য যে কোন সময়ের চেয়ে আমাদের পুরুষ ও নারী ক্রিকেটাররা বেশি গুরুত্ব পাচ্ছে। অনেক দেশ এখন ক্রিকেট খেলছে, এটি প্রমাণ করে, ক্রিকেট অবশ্যই একটি বৈশ্বিক খেলা হয়ে উঠছে।’
২০০১ সালে ওয়ান ডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয় লিসার। দেশের হয়ে ৮টি টেস্টে ৪১৬ রান ও ২৩ উইকেট, ১২৫ ওয়ানডেতে ২৭২৮ রান ও ১৪৬ উইকেট এবং ৫৪টি টি-টোয়েন্টিতে ৭৬৯ রান ও ৬০টি উইকেট নেন লিসা।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা



