ফিনল্যান্ডে পিতৃত্বকালীন ৭ মাস ছুটি ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৭ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে মাতৃত্বকালীন ছুটির মতোই পিতৃত্বকালীন ছুটি সাত মাস ঘোষণা করা হয়েছে। এতে বাবারা সন্তানদের বেশি সময় দিতে পারবেন।বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা ম্যারিনের নেতৃত্বাধীন দেশটির নতুন সরকার বুধবার এমন ঘোষণা দিয়েছে।তবে প্রত্যাশিত সন্তান জন্মদানের আগে গর্ভবতী মাকে এক মাস ছুটি দেয়ার নীতি রয়েছে সেখানে।
ডয়েচে ভেলের খবরে জানা যায়, ফিনল্যান্ডে বর্তমানে বেতনের সাথে সাত মাসের মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায়। সেক্ষেত্রে পিতৃত্বকালীন চার মাসের বেতনসহ ছুটি পাওয়া যেত। কিন্তু নতুন ঘোষণায় বাবা-মা দুজনের ক্ষেত্রে সমান ছুটি ঘোষণা করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য ও সমাজকল্যাণমন্ত্রী আইনো-কাইসা পেকোনেন বলেন, নতুন এই নীতিতে বাবা-মায়ের মধ্যে সমতা ফিরে আসবে। বর্তমান নীতির এই আমূল সংস্কার পরিবারে বৈচিত্র্য আনতেও সাহায্য করবে।
২০১০ সাল থেকে পরবর্তী আট বছরের মধ্যে শিশুজন্মের হার পাঁচগুণ কমে গিয়েছিল দেশটিতে। ৫৫ লাখ জনসংখ্যার সেই দেশে শিশুর সংখ্যা ছিল মাত্র ৪৭ হাজার ৫৭৭।
ফিনল্যান্ডের পাঁচটি রাজনৈতিক দলের চারটির নেতৃত্বেই রয়েছেন নারীরা। যাদের বয়স ৩৫ বছরের কম। আর দেশটির ক্ষমতায় রয়েছে বামপন্থী জোটের দলগুলো।
মন্ত্রী পেকোনেন বলেন, এই নীতি কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য কমাবে৷ কমবে নারী-পুরুষের মধ্যে আয়ের ফারাকও।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











