ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১২:৫৭:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

ফিফা বিশ্বকাপে প্রথমবার নারী রেফারি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

কাতারে ফিফা বিশ্বকাপে ইতিহাস তৈরি করবেন নারী রেফারিরা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার মাঠে থাকবেন এক দল নারী রেফারি।

বিশ্বকাপে দায়িত্ব পালন করতে ১২৯ অফিসিয়াল নির্বাচন করেছে ফিফা, তাদের মধ্যে তিন জন নারী রেফারি এবং তিন জন নারী সহকারী রেফারি।

কাতারে ছয় নারী রেফারির মধ্যে উল্লেখযোগ্য নাম স্টেফানি ফ্র্যাপার্ট। এই ফরাসি রেফারি পুরুষদের বিশ্বকাপ বাছাই, পুরুষদের চ্যাম্পিয়নস লিগ, ২০১৯ এর নারীদের বিশ্বকাপ ফাইনাল এবং সম্প্রতি মেতে পুরুষদের ফরাসি কাপে ম্যাচ পরিচালনা করেছেন।

এছাড়া বিশ্বকাপের ৬৪ ম্যাচ পরিচালনার জন্য নিযুক্ত ৩৬ রেফারির মধ্যে অন্য দুই নারী হলেন রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা ও জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা।

৬৯ জন অ্যাসিস্টান্ট রেফারির মধ্যে তিন নারী হলেন ব্রাজিলের নেউজা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা ও যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট।