ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ০:২০:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা র‌্যাংকিংয়ে দারুণ এক সাফল্য অর্জন করেছে। ২৪ ধাপ এগিয়ে এখন ১০৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। আজ বৃহস্পতিবার সর্বশেষ হালনাগাদ এই র‌্যাংকিংয় প্রকাশিত হয়েছে। এর আগে ১২ জুন প্রকাশিত র‌্যাংকিংয়ে দলটির অবস্থান ছিল ১২৮তম।

নতুন র‌্যাংকিং অনুযায়ী, এত বড় অগ্রগতি আর কোনো দেশ করতে পারেনি। বাংলাদেশের উন্নতি এবারের র‌্যাংকিংয়ে সবচেয়ে উল্লেখযোগ্য।

তবে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, বাংলাদেশের মেয়েরা এবার শীর্ষ ১০০-তে জায়গা করে নেবে। কিন্তু অল্পের জন্য সেই লক্ষ্য পূরণ হয়নি। একইসঙ্গে নজর ছিল এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এ অংশ নেওয়া ১২ দলের মধ্যে অন্তত কোনো একটি দলকে র‌্যাংকিংয়ে পেছনে ফেলতে পারে কিনা। সেটাও সম্ভব হয়নি। এখনো সেই ১২ দলের মধ্যে বাংলাদেশ র‌্যাংকিংয়ে সবচেয়ে পিছিয়ে।

এদিকে বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে স্পেন। এক ধাপ এগিয়ে তারা প্রথম স্থানে এসেছে। আগের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয় স্থানে। সুইডেন তিন ধাপ এগিয়ে এখন তৃতীয়, আর ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড আছে চতুর্থ স্থানে। দুই ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে জার্মানি। অন্যদিকে, তিন ধাপ অবনতি হয়ে নারী কোপার আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল এখন সপ্তম স্থানে।