ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৮:২৬:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

ফিলিপাইনে আশ্রয় চাইলেন ইরানি মডেল বাহারি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জীবনের শঙ্কার কারণে ফিলিপাইনে আশ্রয় চেয়েছেন ইরানি মডেল বাহারে জারে বাহারি। গত সপ্তাহে ফিলিপাইনে রাজধানী ম্যানিলার নিনয় একুইনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তাকে ‘ব্যুরো অব ইমিগ্রেশন’-এর হেফাজতে রাখা হয়েছে। খবর আরব নিউজ।

বাহারি চলতি মাসের জানুয়ারিতে ম্যানিলায় অনুষ্ঠিত ‘মিস ইন্টারকন্টিনেন্টাল ২০১৮’ সুন্দরী প্রতিযোগিতায় ইরানের হয়ে অংশ নেন। ফিলিপাইনের ব্যুরো অব ইমিগ্রেশন জানিয়েছে, ফিলিপাইনে প্রবেশের ব্যাপারে বাহারির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কারণ তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রয়েছে। ফিলিপাইনে অবস্থানের সময় তিনি তার ইরানি সহকর্মীর ‍উপরে হামলা করেছিলেন বলে অভিযোগ। এজন্য তার বিরুদ্ধে মামলাও করেছেন ওই সহকর্মী।

তবে বাহারি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মামলাটি ভুয়া। তিনি ইরানে বিরোধী রাজনীতিবিদকে সমর্থন করায় তাকে টার্গেট করা হয়েছে। এছাড়া তিনি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে এবং মহিলাদের অধিকারের পক্ষে কথা বলে ইরানের ঐতিহ্যগত মূল্যবোধ আঘাত করেছেন বলে তার বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হচ্ছে।

জানুয়ারিতে সুন্দরী প্রতিযোগিতায় তিনি ইরানের বিরোধী নেতা এবং ইরানের জাতীয় কাউন্সিলের প্রতিষ্ঠাতা রেজা পাহলভির ছবি বহন করে উপস্থিত হয়েছিলেন। ফিলিপাইন থেকে তাকে বিতাড়ন করা হলে ইরানে তাকে কমপক্ষে ২৫ বছরের কারাদণ্ড হবে বলে দাবি করেন তিনি।

ফিলিপাইনের বিচার বিভাগের কর্মকর্তা মার্ক পেরেট জানান, সোমবার বাহারিকে ইরানে নির্বাসন দেয়ার কথা থাকলেও তাকে ফেরত পাঠানো যায়নি। তিনি ফিলিপাইন রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন বলে তাকে ব্যুরোর হেফাজতেই রাখা হয়েছে। তিনি আরও বলেন, বিচার বিভাগ যথাসময়ে তার আশ্রয়ের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

-জেডসি