ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৩১ জানুয়ারি ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষায় আছে যুক্তরাজ্য।
স্থানীয় সময় সোমবার (২৯ জানুয়ারি) রাতে লন্ডনে এক অনুষ্ঠানে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ কথা জানান।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড কামেরন বলেন, ফিলিস্তিনিদের অবশ্যই একটি রাজনৈতিক আশাবাদের জায়গা থাকতে হবে, যাতে তারা দেখতে পায় দুই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এমন অগ্রগতি হয়েছে, যেখান থেকে ফিরে আসার উপায় নেই।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন রাষ্ট্রটি কেমন হবে, এর ভৌগোলিক গঠন কেমন হবে ও কীভাবে পরিচালিত হবে- এসব বিষয়ে আমাদের কাজ শুরু করে দেওয়া উচিত।
কনজারভেটিভ মিডল ইস্ট কাউন্সিলকে তিনি বলেন, জাতিসংঘসহ অন্য মিত্রদের সঙ্গে নিয়ে আমরা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করবো। তিনি বলেন, এতে বিষয়টি বাস্তবায়নে সহায়তা হতে পারে।
ক্যামেরন গাজায় আরও মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ব্রিটিশ এবং অন্যান্য দেশের পাঠানো মানবিক সহায়তা সীমান্তে ফেরত পাঠানোর বিষয়টি ‘হাস্যকর’।
ক্যামেরন বলেন, গত ৩০ বছর ইসরায়েলের ব্যর্থতার গল্প, কারণ তারা তার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, এই ব্যর্থতা স্বীকার করার মাধ্যমেই কেবল শান্তি ও অগ্রগতি হবে। ব্রিটেন দীর্ঘদিন ধরে দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করে আসছে, যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা পৃথক দেশের পাশাপাশি বসবাস করতে পারে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






