ফুটবলপ্রেমীদের মন জয় করছে কাতারের শিশুরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৮ নভেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামের বাইরে একদল শিশু নানা স্বাদের ঘরোয়া খাবারের পসরা নিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাতারে আসা ফুটবলপ্রেমীদের জন্য আতিথেয়তার এই পসরা সাজিয়েছে তারা। আরবের বিভিন্ন স্বাদের খাবার তারা ফুটবলপ্রেমীদের আতিথেয়তায় বিলিয়ে দিচ্ছে। এ জন্য কোনও অর্থ নিচ্ছে না। কেবল কাতারিদের আতিথেয়তায় দর্শনার্থীদের মুগ্ধ করার জন্য এই আয়োজন তাদের।
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামের বাইরে এমনই কয়েকজন শিশুকে পাওয়া গেল। আলী, রাওদা, মুনিরা ও আলী নামের এই চার শিশু প্রত্যেক ফুটবলপ্রেমীকে খাবারের স্বাদ গ্রহণের প্রস্তাব দিচ্ছে। অনেকেই তাদের এমন আতিথেয়তায় মুগ্ধ হয়ে খাবার গ্রহণ করছে
তারা খাবারের যে পসরা নিয়ে দাঁড়িয়েছে তাতে রয়েছে আরবের সুস্বাদু খাবার লুগাইমাৎ, ওগাইলি কাপকেক এবং আরবি কফি।
ওই চার শিশুর একজনের মা লুলুয়া আলজাজিরাকে বলেন, ‘আমরা চেয়েছিলাম আমাদের সন্তানরা এমন কিছু করুক যাতে তারা নিজেদেরকে বিশ্বকাপের অংশ মনে করে। তাই আমরা তাদের এখানে নিয়ে আসার এবং বিশ্বকে দেখানোর সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা তাদের খোলা হৃদয়ে স্বাগত জানাই।’
শিশুদের পাশ দিয়ে যাওয়ার সময় জাপানি একটি পরিবার থমকে দাঁড়ায়। তারা শিশুদের পসরা থেকে সুস্বাদু খাবার তুলে নিজেদের মুখে দেয়। আনন্দে আত্মহারা শিশুদের সঙ্গে ছবিও তোলে তারা।
তবে তাদের মাঝে সবচেয়ে ভালো সময়টা কাটিয়েছে আলী নামের ছোট্ট শিশুটি। কারণ যখন অন্যরা কথাবার্তায় ব্যস্ত তখন মিনি কাপ কেক খাওয়ার সুযোগ একবারের জন্যও হাতছাড়া করছে না সে।
ফুটবলপ্রেমীরা তাদের পাশ দিয়ে যাওয়ার সময় থামছে, তাদের সঙ্গে গল্প করছে, হালকা খেয়েও নিচ্ছে, সঙ্গে ছবিও তুলছে। তাদের এমন উদ্যোগ বিশ্বকে জানিয়ে দিচ্ছে কাতারিদের আতিথেয়তায় মুগ্ধতা ছড়ানোর গল্প।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











