ফেনীতে কোরবানির জন্য ১ লাখের বেশি পশু প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ১৮ জুন ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ফেনীতে আসন্ন কোরবানি পশুর বাজারকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছেন জেলার খামারিরা। এবার লোকসান কাটিয়ে লাভের স্বপ্ন দেখছেন প্রান্তিক কৃষক থেকে শুরু করে বড় খামারিরাও।
জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, আসন্ন কোরবানির ঈদে ফেনীতে চাহিদা রয়েছে ৮০ হাজার ৮০০ পশু। এ বিপরীতে জেলার বিভিন্ন খামারি ও প্রান্তিক পশু পালনকারীদের কাছে ১ লাখের বেশি পশুর যোগান আছে। এ ছাড়াও অনেকে নিজেরা লালন পালন করে কোরবানি করে থাকেন। সে হিসাবে ১ লাখ ২ হাজার পশু প্রস্তুত রয়েছে। স্থানীয় খামারের পশু ও দেশের অভ্যন্তরে উত্তরাঞ্চলের পশু দিয়ে কোরবানির চাহিদা খুব সহজেই পূরণ হয়ে যাবে। প্রায় বছরই ফেনীর বড়-ছোট খামারিদের পাশাপাশি বিশেষ করে নোয়াখালী, সিরাজগঞ্জ, মাদারীপুর জেলা থেকে আসা গরুতেই এ চাহিদা পূরণ হয়ে থাকে।
জেলার খামারি আরাফাত খান বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে নিজ উদ্যোগে শহরের পাঠান বাড়ির পশ্চিম দিকে মোকছেদুর রহমান সড়কে ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও কোরবানির পশু পাইকারি ও খুচরা সুলভমূল্যে বিক্রি চলছে। পশু মোটাতাজাকরণ আসলে পেশা নয়। শুধুমাত্র শখের বসে এ প্রক্রিয়ার সঙ্গে নিজেকে যুক্ত করেছি।
ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনিসুর রহমান বলেন, ফেনীতে চাহিদার তুলনায় বেশি পরিমাণ পশু আছে। এ ছাড়া ফেনীর মানুষ নিজেরা ব্যক্তিগতভাবে কোরবানি করতে বেশি পছন্দ করেন। সে হিসেবেও পশুর ঘাটতির আশঙ্কা নেই।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







