ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১৮:০৮:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ

ফেনীর এমপি মাসুদ উদ্দিন সস্ত্রীক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার স্ত্রী জেসমিন মাসুদ চৌধুরী। রোববার দুপুরে তারা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন মাসুদের ছোট ভাই সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী।

তিনি জানান, গত কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন তার ভাই। উন্নতি না হওয়ায় গত শনিবার ঢাকার এক হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেন মাসুদ উদ্দিন ও তার স্ত্রী।

রোববার নমুনা পরীক্ষায় তাদের দু’জনের ‘করোনাভাইরাস পজিটিভ’ আসে। পরে চিকিৎসকের পরামর্শে তারা সিএমএইচে ভর্তি হন বলে জানান সাইফ।

-জেডসি