ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, এর আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। যাতে কোনো ভুলত্রুটি থাকলে সংশোধন করা যায়।
সোমবার (১৮ জানুয়ারি) সকালে পরিবহন পুলের সামনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
এ পর্যন্ত এক লাখ ৪০ হাজার মুক্তিযোদ্ধার নামের তালিকা করা হয়েছে উল্লেখ করে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আরও ৩৪ হাজার মুক্তিযোদ্ধার গেজেট যাচাই-বাছাই করা হবে আগামী ৩১ জানুয়ারির মধ্যে। এর বাইরে শহীদ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন ১৫ হাজারের মতো। আমাদের ধারণা কোনোমতেই মুক্তিযোদ্ধাদের সংখ্যা দুই লাখ ছাড়াবে না।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের জন্য নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা শেষ করার পর আমরা সহযোগী মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে কাজ শুরু করবো। মুজিববর্ষে ৩০ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য তিন হাজার কোটি টাকা ব্যয়ে বীর নিবাস তৈরি করা হয়েছে।
রাজাকারদের তালিকা প্রকাশের বিষয়ে মোজাম্মেল হক বলেন, রাজাকারের তালিকা প্রকাশ করার জন্য আইন পাস করা হবে। সোমবার থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে আইনটি তুলতে চাই। তবে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ায় আইনটি পাস করা সম্ভব হবে না।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সব সেবা এখন ওয়েবসাইটের মাধ্যমে করা হচ্ছে। আমরাই প্রথম মন্ত্রণালয় হিসেবে শতভাগ কাজ ওয়েবসাইটে করার ব্যবস্থা করেছি। একইসঙ্গে মুক্তিযোদ্ধাদের ভাতা ডিজিটাল পেমেন্ট দেওয়া শুরুর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করলেই এ কার্যক্রম শুরু হবে। এর জন্য মুক্তিযোদ্ধাদের কোনো সাবচার্জ দিতে হবে না। সেটিও সরকার দিয়ে দেবে।
-জেডসি
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











