ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১১:২৭:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

ফের অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৫ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বলিউডের নামকরা সংগীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন গায়িকা শ্বেতা পন্ডিত। এই সংগীত পরিচালকের নোংরা হাতের ছোঁয়া তার কপালেও জুটেছে বলে নিজের টুইটার অ্যাকাউন্টে সেই কথা জানালেন শ্বেতা।

টুইটারে শ্বেতা লিখেন, কাজ হারানোর ভয়ে কোনো দিনই বলিউডের তাবড় সংগীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে তিনি মুখ খুলতে পারেননি। তবে, ইন্ডাস্ট্রিতে চলমান #মিটু আন্দোলনের কারণে তাকে নিজের ঘটনা প্রকাশ করতে সাহস যুগিয়েছে।

শ্বেতা লিখেন, ২০১৯ সালেও আমরা নিগৃহীতাকে প্রশ্ন করি; দুই দশক ধরে এই ইন্ডাস্ট্রিতে গায়িকা হয়েও এতো নোংরা মানসিকতার লোক দেখতে হয়। তারা কোনো কথা বলে না; হিরো সব। ২০০১ সালে যখন অনু আমার সাথে নোংরামো করেছিলো; তখন আমি কী বলতাম? একজন স্কুলছাত্রী কী বলবে? ধন্যবাদ #মিটু।

এর আগে অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন বলিউডের আরেক গায়িকা নেহা ভাসিন ও সোনা মহাপাত্র। নেহা জানান, বহু বছর আগে অনু মালিকের সাথে দেখা করতে গিয়ে তার কী ধরনের অভিজ্ঞতা হয়েছিলো; কতটা হেনস্থা হতে হয়েছিলো। নেহা বলেন, ২১ বছর বয়সে আমাকে অনুর নোংরামো থেকে পালিয়ে বাঁচতে হয়েছিলো।

অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিলো গত বছরও। যার কারণে সে সময় গান বিষয়ক রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারকের আসন থেকে অনুকে সরিয়ে দেয়া হয়েছিলো। পরে অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত না হওয়ার কারণে ক্লিন চিট পেয়ে আবারো ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারক হন এই সংগীত পরিচালক।

-জেডসি