ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৪৮:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ফের আলোচনায় শাহিদ-কারিনা জুটি

বিনোদন ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ৪ অক্টোবর ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডে এক সময় দারুণ হইচই ফেলেছিল  শাহিদ কাপুর ও কারিনা কাপুর জুটি। পর্দার সামনে তো বটেই, পর্দার পেছনেও গল্পেও মজেছিলেন ভক্তরা। 

‘ফিদা’, ‘মিলেঙ্গে মিলেঙ্গে’, ‘৩৬ চায়না টাউন’, ‘চুপ চুপ কে’-র মতো একাধিক সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন প্রাক্তন যুগল। যদিও, জুটি হিসাবে তাদের সবচেয়ে স্মরণীয় ছবি ‘জাব উই মেট’। 

ইমতিয়াজ আলি পরিচালিত ওই সিনেমাতেই শেষ বার জুটি হিসেবে দেখা গিয়েছিল শাহিদ ও কারিনাকে। তারপরে অবশ্য ‘উড়তা পাঞ্জাব’ সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন দুই তারকাই। তবে জুটি হিসাবে নয়। এমনকি, সিনেমাতেও কোনো ফ্রেমে একসঙ্গে দেখা যায়নি শাহিদ ও কারিনাকে। 

গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন, ‘জাব উই মেট’-এর দ্বিতীয় পর্ব নিয়ে ভাবনাচিন্তা করছেন নির্মাতারা। সিনেমার স্বার্থে কি তবে ফের জুটি বাঁধবেন প্রাক্তন যুগল?

ভক্তদের দাবির কথা মাথায় রেখে ‘জাব উই মেট ২’ সিনেমার জন্য নাকি শাহিদ ও কারিনাকেই জুটি হিসেবে পেতে চাইছেন নির্মাতারা। শুধু তাই-ই নয়, পরিচালক হিসাবেও নাকি ইমতিয়াজকেই ভাবছেন তারা। সত্যিই কি শাহিদ-কারিনাকে এক ছাদের তলায় ফেরাবেন তিনি? 

সম্প্রতি এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন পরিচালক নিজে। তবে ভক্তদের হতাশ করে ইমতিয়াজ বলেন, আমি অন্তত ‘জাব উই মেট ২’ সিনেমা নিয়ে কিছু জানি না। আমার মাথায় এই মুহূর্তে ওই ঘরানার কোনো গল্পই নেই। 

তিনি বলেন, আসলে এই খবর ছড়ানোর আগে আমাকে কোনো কিছুই জানানো হয়নি। তাই আমি জানি না কী বলব! তবে দেখা যাক, কী করা যায়।